নিউজ

চিনের পুরোনো দাবিতে ফের অশান্তির আভাস পাচ্ছে ভারত

প্রতিদিনই এক একটা নতুন বিষয় নিয়ে চিন এবং ভারতের মধ্যে বিবাদ প্রকট হচ্ছে। ১৯৫৯-এর দাবির ভিত্তিতে চিন নতুন করে যে প্রকৃত নিয়ন্ত্রণরেখার সংজ্ঞা চাইছে তা নিয়ে আবারো নতুন করে সমস্যার দিক দেখতে পাচ্ছে ভারত। পশ্চিম ফ্রন্টে আরও যে ছয়টি জায়গা নিয়ে ইন্দো-চিন বিরোধ রয়েছে, সেই জায়গা হাতানোর ইঙ্গিত দিয়েছে চিন।

২০০২ সালের ১৭ জুন ভারত এবং চিনের মধ্যে ওয়েস্টার্ন সেক্টরের ম্যাপ বিনিময় হওয়ার কথা ছিল কিন্তু তা শেষমেশ হয়ে ওঠেনি। সমর লুংপা, ডেমচক এবং চুমার-সহ বাকি ছ’টি পয়েন্ট হাতানোর কোন চেষ্টা ছাড়ছে না চিন, তাই ভারতকেও কড়া নজর রাখতে বলা হয়েছে বলে সূত্রের খবর। প্রসঙ্গত, কিছুদিন আগেই প্যাঙ্গন লেকের চারপাশে ভারতীয় সেনা জওয়ানদের কড়া পাহারা থাকার কারণে ভারতীয় ভূখণ্ডে ঢুকতে ব্যর্থ হয় চিন।

এরপরেই ভারতীয় সেনার তাড়া খেয়ে নিজেদের অংশে ফিরে যেতে বাধ্য হয় চিনা সেনারা। মে মাস থেকে দখল করে রাখা ফিংগার-ফোরে মঙ্গলবার প্রবেশ করে চিনা সেনারা। এরপর মোটর বোটে চেপে ভারতীয় ভূখণ্ডের ভেতর প্রবেশ করার সাথে সাথেই তাদের তাড়া করে ভারতীয় সেনারা আর এই ঘটনার পরেই পাত তারি গুটিয়ে নিজেদের এড়িয়ায় পাড়ি দেয় চিন সেনারা।

আর এই নিয়ে এখন দু দেশের মধ্যে বিবাদ চরমে। প্যাংগংয়ের উত্তরের এলাকা মোট ৮টি জায়গা রয়েছে সেখানে ফিঙ্গার ৮ পর্যন্ত এতদিন টহল দিত ভারত। আর এখন ফিঙ্গার ফাইভ পর্যন্ত এগিয়ে এসে ভারতীয় বাহিনীকে বাধা দেওয়ার চেষ্টা করেছে চিন। সেপ্টেম্বরের প্রথম দিকে প্যাংগং লেকের উত্তরে ভারত চিন দুপক্ষই ১০০-২০০ রাউন্ড ওয়ার্নিং শর্ট ছুড়েছিল।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026