নিউজ

লকডাউনের মাঝে কাজ হারালেন তিরুপতি মন্দিরের ১৩০০ সাফাইকর্মী

লকডাউনের মাঝেই তিরুপতিতে ছাঁটাই করা হলো ১৩০০ অস্থায়ী কর্মীকে। ১লা মে থেকে কাজে আসতে বারণ করা হয়েছে ১৩০০ কর্মীকে। চুক্তির ভিত্তিতে নেওয়া এই ১৩০০ সাফাই কর্মীকে যে সংস্থা থেকে পাঠানো হয়েছিল তাদের সাথে নতুন করে চুক্তি নবীকরণ করেনি মন্দির কতৃপক্ষ। ফলে এই লকডাউনের মাঝে ১৩০০ কর্মীর কাজ চলে গেলো। এই নিয়ে বিতর্কের সৃষ্টি হয়েছে। অনেকেই মন্দির কতৃপক্ষের এই কাজকে অমানবিক বলে নিন্দাও করা হয়েছে।

মন্দির ট্রাস্টের চেয়ারম্যান ওয়াইভি রেড্ডি সংবাদসংস্থাকে জানিয়েছেন, “যে সংস্থার মাধ্যমে ওই কর্মীদের কাজে নেওয়া হয়েছিল তাদের সাথে চুক্তি শেষ হয়ে গিয়েছে। নতুন চুক্তি করার ব্যাপারে আমরা এই মুহূর্তে ইচ্ছুক নই। তবে ওই কর্মীদের কিভাবে সাহায্য করা যায় সেটা আমরা দেখছি।” শুধুমাত্র চুক্তিভিত্তিক ওই কর্মীরাই নয়, যারা নিয়মিত কাজ করতেন তাদেরও লকডাউনের পর থেকে আর কোনো কাজ দেওয়া হয়নি।

এই আর্থিক বছরে তিরুপতি মন্দিরের বাজেট ৩৩০৯ কোটি টাকা। সেখানেই কর্মীদের চুক্তি বাতিল করে দেওয়া নিয়ে যথেষ্টই বিতর্কের সৃষ্টি হয়েছে। চুক্তি বাতিল করার পর সাফাই কর্মীরা নতুন করে মন্দির ট্রাস্টের কাছে আবেদন করেছিলেন, কিন্তু মন্দির কতৃপক্ষ চুক্তি নবীকরণ করতে আগ্রহী নয়। এই বিষয়ে স্থানীয় শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে মন্দির কতৃপক্ষের এই সিদ্ধান্তের কড়া নিন্দা করা হয়েছে। স্থানীয় সিটু নেতৃত্ব জানিয়েছে, লকডাউনের আগে মন্দিরে আগত ভক্তদের সুরক্ষার জন্য যারা কাজ করেছে আজ বিপদের সময় তাদের বাইরের রাস্তা দেখিয়ে দেওয়া হলো।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026