নিউজ

মানসিক ভারসাম্যহীন যুবককে লাঠি দিয়ে বেধড়ক মার পুলিশ, ভাইরাল হল ভিডিও

লকডাউনে এমন সংকটজনক পরিস্থিতিতে যদি কেউ দেশের স্বার্থে অনবরত দিন রাত কাজ করে যান তাঁরা হলেন সমস্ত স্বাস্থ্যকর্মী, চিকিৎসক ও পুলিশ। বর্তমানে এই প্রতিকূল পরিস্থিতিতে নিজেদের জীবনকে বাজি রেখে দিনরাত পেশায় সচল রয়েছেন তাঁরা। এবার উত্তরপ্রদেশের দুই পুলিশের বিরুদ্ধেই এক ন্যক্কারজনক ঘটনা সামনে এল। একটি ভিডিওতে দেখা গেছে একজন যুবককে দুই পুলিশ কর্মী নির্মম ভাবে মারছেন। এমন ঘটনার পর পুলিশ কর্মী দুজনকে সাসপেন্স করা হয়েছে।

জানা গিয়েছে, উত্তরপ্রদেশের এটাওয়ায় বিবামউ গ্রামে সুনীল যাদব নামে এক যুবকের বিরুদ্ধে অভিযোগ জমা পড়ে। এরপর ওই দুজন পুলিশ কনস্টেবল অভিযোগের ভিত্তিতে সেই গ্রামে যায়। তারপর ওই যুবক ধারালো অস্ত্র নিয়ে চড়াও হয় পুলিশ কনস্টেবলের দিকে। এর ফলে ওই দুই পুলিশ কর্মী যুবককে নির্মমভাবে মারধর করেন। ভিডিওতে দেখা গিয়েছে, যুবককে বুকে, মাথায় পা দিয়ে লাঠি দিয়ে পেটাচ্ছে পুলিশ কর্মী।

স্থানীয়রা জানিয়েছেন, যুবক মানসিক ভারসাম্যহীন ও তাঁর চিকিৎসা চলছে। তবে ওই দুই পুলিশ কর্মী অভিযোগ করেছেন, যুবক তাঁদের দিকে ছুড়ি নিয়ে অগ্রসর হয়। একই অভিযোগ স্থানীয়দেরও। তবে এমন ঘটনায় ওই দুই পুলিশ কর্মীকে সাসপেন্ড করা হয়েছে। যুবককে মারধরের ঘটনা স্বীকার করে নিয়েছেন পুলিশ।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026