কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন জানালেন সারা দেশের ১৮ টি রাজ্যের মোট ১৩৩ টি জেলাকে হটস্পট হিসেবে চিহ্নিত করা হয়েছে। এদিন স্বাস্থ্যমন্ত্রী জানান, ১৮ টি জেলায় ছড়িয়ে থাকা এই ১৩৩ টি হটস্পটই করোনা ছড়ানোর কেন্দ্র। ওই ১৩৩ টি এলাকায় লকডাউন আরও জোরদার করা হয়েছে। স্থানীয় প্রশাসনের পাশাপাশি কেন্দ্রীয় সরকারও ওই এলাকা গুলিতে নজর রেখেছে এমনটাই জানালেন হর্ষবর্ধন। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রী আরও জানান, ‘ওই ১৩৩ টি হটস্পটগুলি ছাড়াও আরও যেখানে ১৫ জনের বেশি করোনা আক্রান্তের খোঁজ মিলেছে সেই এলাকা গুলিও চিহ্নিত করা হচ্ছে। ইতিমধ্যেই এমন ৪৩ টি এলাকা চিহ্নিত করা হয়েছে।
আজ বেনেট বিশ্ববিদ্যালয় আয়োজিত করোনা ভাইরাস নিয়ে একটি আন্তর্জাতিক আলোচনা চক্রে যোগ দেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী। সেখানেই তিনি এই মন্তব্য করেন। কেন্দ্রীয় মন্ত্রী বলেন, ‘করোনার এখনো পর্যন্ত কোনো ভ্যাকসিন বা ওষুধ আবিষ্কার হয়নি। সামাজিক দূরত্ব বজায় রাখাই এই ভাইরাস প্রতিরোধের একমাত্র উপায়। তাই লকডাউন মেনে চলা খুবই গুরুত্বপূর্ণ। তিনি আরও বলেন, ইউরোপের দেশগুলি বা আমেরিকার থেকে ভারতের অবস্থা অনেক স্বস্তির।
এদিনের অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী বারবার করে সাধারণ মানুষকে করোনা ভাইরাস নিয়ে আতঙ্কিত হতে নিষেধ করেছেন। তিনি দেশের মানুষকে আশ্বস্ত করে বলেন, ‘কেন্দ্রীয় সরকার সকল পরিস্থিতির জন্য তৈরি আছে। আপনাদের কোনো ভয় নেই। দেশের পাঁচহাজার করোনা আক্রান্তের মধ্যে ওই ১৩৩টি জেলার ৭৫টিতে আছে ৮০%। বাকি জেলা গুলি মিলিয়ে আক্রান্তের সংখ্যা ১০-১৫%। তাই আতঙ্কিত না হয়ে সামাজিক দূরত্ব বজায় রেখে লকডাউন মানলেই করোনাকে হারানো যাবে বলে মত হর্ষবর্ধনের।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…