নিউজ

আশার আলো স্পেন, ইতালি, কমছে নতুন আক্রান্তের হার

করোনা সংক্রমণে জর্জরিত গোটা বিশ্ব। তবে এরই মাঝে আশার আলো দেখালো ইতালি, স্পেন এবং ইরানের মতো দেশ। দেশগুলির স্বাস্থ্যমন্ত্রকের তরফে জানানো হয়েছে, শেষ ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্তের সংখ্যা তুলনামূলক ভাবে অনেকটাই কমেছে। জানা গেছে বিগত দুদিন আগে স্পেনে করোনাভাইরাস সংক্রমণ ক্রমশ বেড়েই চলছিলো তবে গত ২৪ ঘণ্টায় সেই সংখ্যা অনেকটাই কমেছে। সরকারি হিসেব অনুযায়ী করোনায় আক্রান্ত হয়ে মোট মৃত্যু হয়েছে ১৫,২৩৮ জনের। বৃহস্পতিবার পর্যন্ত মোট আক্রান্ত ১,৫২,৪৪৬ জন। তবে ধীরে ধীরে আক্রান্তের সংখ্যা নিম্নমুখী হচ্ছে বলে জানানো হয়েছে।

এই বিষয়ে প্রধানমন্ত্রী পেড্রো সানচেজ বৃহস্পতিবার পার্লামেন্টে বলেন, “এখন আমাদের প্রধান কাজ হল পিছনের দিকে ফিরে না যাওয়া। আমাদের লক্ষ্য এখন সংক্রমণের সংখ্যাকে ক্রমশ হ্রাস করা।” এছাড়াও ইতালিতেও গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্তের সংখ্যা কমেছে। ইতালিতে মোট করোনাভাইরাসে মৃতের সংখ্যা ১৭,৬৬৯ জন। মোট আক্রান্ত ১,৩৯,৪২২ জন।

এই বিষয়ে ইতালির সিভিল প্রটেকশন এজেন্সির ডিরেক্টর অ্যাঞ্জেলো বরেল্লি জানিয়েছেন, “পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত সমস্ত সরকারি কড়াকড়ি জারি থাকবে।” অন্যদিকে ইরানে এখনও পর্যন্ত ৪,১১০ জন আক্রান্তের মৃত্যু হয়েছে। এখনও পর্যন্ত মোট করোনা আক্রান্তের সংখ্যা ৬৬,২২০ জন। তবে ধীরে ধীরে আক্রান্তের সংখ্যা কমছে বলেই জানা গেছে। ইরানের স্বাস্থ্যমন্ত্রকের মুখপাত্র কিয়ানুশ জাহানপোর বলেন, “সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী নতুন করোনাভাইরাস সংক্রমণের সংখ্যা অনেকটাই নিম্নমুখী হয়েছে।”

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026