নিউজ

বাড়ানো হল সময়সীমা, ১৪ ই এপ্রিল পর্যন্ত বন্ধ রেল পরিষেবা

করোনা ভাইরাসের প্রকোপ বাড়ছে ক্রমশ, যার ফলে আতঙ্কে গোটা বিশ্ব। দেশে আক্রান্ত ৫০০ ছাড়িয়েছে। মৃত্যু হয়েছে ১০ জনের। এমন সংকটজনক পরিস্থিতিতে আগামী ৩১ মার্চ পর্যন্ত রেল পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল আগেই। গতকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নির্দেশে তা বাড়ানো হল আগামী ১৪ এপ্রিল পর্যন্ত। দেশে করোনার জীবাণু ছড়িয়ে পড়া ঠেকাতে দেশ জুড়ে লক ডাউন ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

লক ডাউন ঘোষণা পর রেলের ক্ষতি হয়েছে অনেক অঙ্কের টাকার। গত বৃহস্পতিবার কেন্দ্রের নির্দেশে জনতা কারফিউ পালন করা হয়। সেদিন দুপুরে নির্দেশ দেওয়া হয় রেল পরিষেবা আগামী ৩১ মার্চ পর্যন্ত স্থগিত। বন্ধ করা হয় সমস্ত প্যাসেঞ্জার ট্রেন পরিষেবা। গতকাল প্রধানমন্ত্রীর নির্দেশে আরও ৩ সপ্তাহ পরিষেবা বন্ধ রাখা হল। লক ডাউন শেষ না হলে মিলবে না রেল পরিষেবা। এছাড়া দেশের সমস্ত মেল, এক্সপ্রেস ও লোকাল ট্রেন বন্ধ রয়েছে। স্থগিত রয়েছে কলকাতা-সহ বিভিন্ন শহরের মেট্রো পরিষেবাও।

পরিষেবা বন্ধের ফলে ক্ষতির মুখে পড়ছে রেল। তবে লাভ ক্ষতির ঊর্ধ্বে এখন করোনার বিরুদ্ধে লড়াইকেই বেশি প্রাধান্য দেওয়া হচ্ছে। গত ২৩ মার্চ থেকে এতদিন যাবৎ রেলের লোকসান হয়েছে ১৪২১ কোটি টাকা। রেলের তরফ থেকে লাভ ক্ষতিকে সরিয়ে রেখে মানুষকে সচেতন হওয়ার বার্তা টুইটের মাধ্যমে ছড়িয়ে দেওয়া হচ্ছে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026