ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

২১ দিনের লকডাউন, কোন সময় খোলা থাকবে ব্যাংক? দেখে নিন

গতকাল রাত থেকে দেশ জুড়ে জারি হয়েছে ২১ দিনের লকডাউন। লকডাউনের সময় ব্যাংক খোলা থাকবে বলে জানানো হয়েছিল কেন্দ্রীয় সরকারের তরফে। তবে ব্যাংকে শুধুমাত্র টাকা তোলা এবং জমা দেওয়ার মতো কিছু কাজই হবে বলে জানিয়েছিল ব্যাংক বিভিন্ন কর্তৃপক্ষ। এবার সেখানেও আংশিক লকডাউন জারি হলো। কেন্দ্রীয় সরকার জানিয়েছে, সব ব্যাংক অন্যান্য দিনের মতো খোলা থাকবেনা। ব্যাংক গুলো একটি নির্দিষ্ট সময়ের অনুপাতে খোলা হবে।

জানানো হয়েছে, একটি এলাকায় একটি ব্যাংকের একটি শাখাই খোলা থাকবে। পাঁচ কিলোমিটারের মধ্যে সেই ব্যাংকের অন্যান্য শাখা গুলি খোলা থাকবেনা। প্রথমদিন যে শাখা খোলা থাকবে সেটি কয়েকদিন খোলা থাকার পর ওই নির্দিষ্ট ব্যাংকের অন্য একটি শাখা খোলা হবে। এরকম ভাবে ঘুরিয়ে ফিরিয়ে বিভিন্ন শাখা গুলো খোলা হবে কোনো একটি ব্যাংকের।

শহরাঞ্চলে সকাল ১০ টা থেকে দুপুর ২ টো পর্যন্ত খোলা থাকবে ব্যাংকের শাখা। এই সময়ের মধ্যে কেবলমাত্র টাকা তোলা এবং জমা দেওয়ার কাজই করা যাবে। অন্য সমস্ত কাজ এখন করা যাবেনা। ব্যাংক গুলিতে সর্বনিম্ন কর্মী ব্যবহার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গ্রামাঞ্চলে একদিন অন্তর ব্যাংক খোলা হবে বলে জানানো হয়েছে। গতকাল কেন্দ্রীয় সরকার জানিয়েছিল, আগামী তিনমাস ডেবিট কার্ড ব্যবহারে কোনো চার্জ দিতে হবেনা।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026