কৌশিক পোল্ল্যে: বিশ্বজুড়ে সৃষ্টি হওয়া নতুন বিপর্যয়ের আর এক নাম করোনা ভাইরাস। একে বিশ্বজনীন মহামারীর অাখ্যা দিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)। কোডিভ-১৯ করোনায় আক্রান্তের সংখ্যা বাড়ছে উত্তরোত্তর, অবস্থার অবনতি ঘটছে ক্রমাগত। চিনের ইউহান শহর থেকে আবির্ভূত হয়ে এই ভাইরাস পৃথিবীজুড়ে আতঙ্কের স্রোত বইয়ে দিয়েছে।
সর্বমোট আক্রান্তের সংখ্যা ছাড়িয়ে গেল এক লাখের গন্ডি, মৃতের সংখ্যা প্রায় চোদ্দ হাজার। এমত অবস্থায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে চিন সহ স্পেন ও ইতালি। বিশেষ করে ইতালির মৃত্যুমিছিল প্রতিদিন নয়া রেকর্ড সৃষ্টি করছে। ভারতে করোনা আতঙ্কের আভাস মোটের ওপর ভালো নয়। আক্রান্তের সংখ্যা বাড়ছে দ্রুতগতিতে। সরকারি পরিসংখ্যান অনুযায়ী মৃতের সংখ্যা ১০। পশ্চিমবঙ্গে প্রথম মৃত্যুর খবর এল আজই।
ভারতবর্ষে বেশ কিছু রাজ্য সম্পূর্নভাবে লকডাউন রয়েছে। আন্তর্জাতিক বেশ কিছু বর্ডার ইতিমধ্যেই সিল করে দেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গে মিউনিসিপ্যালিটির অন্তর্ভুক্ত সমস্ত এলাকায় লক ডাউনের জেরে কড়া নিরাপত্তা জারি করা হয়েছে। গোটা দেশে ট্রেন চলাচল বন্ধ, সেইসঙ্গে মেট্রোরেলও বন্ধ থাকবে আগামী ৩১শে মার্চ অবধি।
ভাইরাস আক্রান্ত রোগীদের কল্যানে ডাক্তাররা দিবারাত্রি অক্লান্ত পরিশ্রম করে চলেছেন। এসবের মাঝেই আর.জি.কর হসপিটালের ডাক্তার দীপঙ্কর মুখার্জী করোনা আতঙ্কে ভীতসন্ত্রস্ত না হয়ে সকলকে সচেতন হবার বার্তা দিয়েছেন সুন্দর গানের মাধ্যমে। গিটার বাজিয়ে দিব্যি গেয়ে চলেছেন সেই গান। গানের কথার সঙ্গে সহমত সমস্ত সোশ্যাল ইউজাররা। ফেসবুকে রীতিমতো ভাইরাল হয়ে উঠেছে বাঙালি ডাক্তারের এই ভিডিও। একদিকে যেমন ডাক্তাররা দেবদূত হয়ে মানুষজনকে রোগের প্রকোপ থেকে ফিরিয়ে আনার চেষ্টা করছেন তেমনই গান গেয়ে সচেতন করতেও কার্পন্যবোধ করছেন না, এ যেন আমাদের কাছে পরমপ্রাপ্তি ও উপহারস্বরূপ।ডাক্তারবাবুর সেই গানের ভাইরাল ভিডিও আপনিও শুনে নিতে পারেন নীচের পোস্টটির মাধ্যমে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…