নিউজ

গত ২৪ ঘন্টায় নতুন আক্রান্তের সংখ্যা শূন্য, ঘোষণা করলো স্বাস্থ্য দপ্তর

রাজ্যবাসীকে আশ্বস্ত করে স্বাস্থ্য দপ্তর জানালো যে, গত ২৪ ঘন্টায় পশ্চিমবঙ্গে নতুন আক্রান্তের সংখ্যা শূন্য। ৬৬ টি নমুনা পরীক্ষার জন্য পাঠানো হলে সেগুলিতে নেতিবাচক ফল পাওয়া গেছে বলে জানালেন তারা।

আজ স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে তাতে বলে হয়েছে, ১১ই মার্চ করোনাভাইরাসকে বিশ্বজুড়ে মহামারী হিসেবে ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। করোনা দেশ থেকে এ রাজ্যে আসা ২৭,১০৭ জনকে নজরদারিতে রাখা হয়েছিল যাদের মধ্যে ২১৭ জনকে করোনা পজিটিভ সন্দেহে আইসোলেশনে রাখা হয়েছে। ১৮১৮ জনের নজরদারির সীমা পেরিয়েছে এবং বাকি ২৫,০৭২ জনকে এখনও নজরে রাখা হয়েছে। এখনও অব্দি মোট ৯ জন করোনা পজিটিভ পাওয়া গেছে তাদের ২৪ ঘন্টা নজরদারিতে হাসপাতালে রাখা হয়েছে।

এছাড়া কলকাতা ও বাগডোগরা বিমানবন্দরে মোট ৮১,০৯৩ জনকে স্ক্রিনিং করা হয়েছে। নেপাল ও ভুটানের সঙ্গে সংযুক্ত ৭ টি রাজ্যের বর্ডার চেকপোস্টে ৫,৬৩,৮০৮ জনকে স্ক্রিনিং করা হয়েছে। শুধু তাই নয় ৩টি বন্দরের ৫৩৪১ জন ক্রু-কেও স্ক্রিনিং করা হয়েছে।

সরকারের তরফ থেকে করোনা মোকাবিলায় সবরকম চেষ্টা চালানো হচ্ছে। বিভিন্ন মেডিক্যাল কলেজ ও হাসপাতালে আক্রান্তদের চিকিৎসার জন্য ১০৮৯টি বেড তৈরি করা হয়েছে বলে জানা গেছে। গোটা দেশে ১৪ই এপ্রিল পর্যন্ত লকডাউন ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। এছাড়া সবাইকে বারবার বাড়িতে থাকার পরামর্শ দেওয়া হচ্ছে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026