সারা দেশজুড়ে লকডাউন। লকডাউন চলবে আগামী ১৪ এপ্রিল পর্যন্ত। প্রধানমন্ত্রী সমগ্র দেশবাসীর কাছে বিনীত আবেদন করেছেন ঘরে থাকার জন্য। তবে ভারতে ক্রমাগত বেড়ে চলেছে আক্রান্তের সংখ্যা। এখনও পর্যন্ত আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬০৬-তে। যার মধ্যে ৪৩ জন বিদেশি নাগরিক ও আছেন। মৃতের সংখ্যা ১৪-তে এসে পৌঁছেছে। যার মধ্যে ২ জন বিদেশি ছিলেন। তবে ৪৩ জনের সুস্থ হবার ও খবর পাওয়া গেছে।
মহারাষ্ট্রে আক্রান্তের সংখ্যা ১২৮, যার মধ্যে আজ নতুন করে আক্রান্ত হয়েছেন ৩৯ জন। মৃত্যু হয়েছে ৩জনের। কেরলে আক্রান্ত হয়েছেন ১০৯ জন। আজ ১৪ জন আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে ৪ জনের। পশ্চিমবঙ্গে নতুন করে আক্রান্ত হয়নি। এখনও পর্যন্ত ১ জনের মৃত্যু ঘটেছে। আজ সারা ভারতবর্ষে নতুন করে ৮৭ জনের আক্রান্তের খবর পাওয়া গেছে। এছাড়া অন্যান্য রাজ্যেও আক্রান্ত হয়েছে।
সারা বিশ্বে করোনাতে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ১৯,৬৩০ জনের। সারা বিশ্বে আক্রান্তের সংখ্যা ৪,৩৬,০২৪ জন। তবে সুস্থ হয়েছেন ১,১১,৮৭৮ জন। সবথেকে বেশি মৃত্যু হয়েছে ইতালিতে। ইতালিতে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ৬৮২০ জনের, যা চীনের থেকে দ্বিগুনের ও বেশি। তবে এবার স্পেনেও আক্রান্তের হার ক্রমাগত বাড়ছে। বিশেষজ্ঞদের মতে, এরকম পরিস্থিতিতে নিয়ম না মেনে চললে আরও বড়ো বিপদের সম্মুখীন হবে গোটা দেশ সহ গোটা পৃথিবী।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…