নিউজ

লকডাউনে আটকে ছেলে, ভিন্ন রাজ্য থেকে স্কুটি চালিয়ে ছেলেকে ফিরিয়ে আনলেন সাহসী মা

শ্রেয়া চ্যাটার্জি – গোটা বিশ্ব জুড়ে করোনা আতঙ্কে আতঙ্কিত হয়েছে মানুষ। ভারতবর্ষেও করোনা ক্রমশ থাবা বসাচ্ছে একে-একে। ক্রমশ বেড়েই চলেছে মৃত্যুর সংখ্যাসহ আক্রান্তের সংখ্যা। সরকারের তরফ থেকে হঠাৎ করে লকডাউন ঘোষণা করায় বিপদে পড়েছেন অনেকেই, বিশেষ করে যে সমস্ত শ্রমিক-কর্মচারীরা নিজ বাসভূমি ছেড়ে অন্যত্র গিয়েছিলেন জীবিকার সন্ধানে, তারা হঠাৎ করে লকডাউনের ঘোষনাতে ফিরতে পারেননি বাড়িতে। তাই অনেকে বাড়ি ফেরার জন্য মাইলের পর মাইল হেঁটে হেঁটেও বাড়িতে ফিরেছেন।

এই সময়ে মায়ের প্রাণও কেঁদে ওঠে। তাই ১৪০০ কিলোমিটার পথ তিনদিন ধরে স্কুটি চালিয়ে ছেলেকে বাড়ি আনলেন এক ৪৮ বছরের বৃদ্ধ মা। অন্ধপ্রদেশের নেল্লোরে আটকে পড়ে তার তরুণ সন্তান, এই দেখে মা কি পারেন বাড়িতে বসে থাকতে? পেশায় শিক্ষিকা রাজিয়া বেগম তাই একাই স্কুটি চালিয়ে চলে গেলেন ছেলেকে বাড়ি ফিরিয়ে আনতে। প্রথমে ভেবেছিলেন বড় ছেলেকে দিয়ে আনতে পাঠাবেন, কিন্তু কোন ভাবে বড় ছেলেকে যদি পুলিশ মারধর করে সেই ভয় পেয়ে তিনি নিজেই স্কুটি নিয়ে বেরিয়ে পড়লেন।

গত মাসের ১২ তারিখে তার সন্তান নিজামুদ্দিন নেল্লোর এ যান সেখানে গিয়ে আটকে পড়েন। পরিস্থিতি ক্রমশ খারাপ হতে শুরু করলে নিজামুদ্দিন মাকে জানায় যে সে বাড়ি ফিরতে চায়। ছেলের এমন আকুতি-মিনতি শুনে মায়ের প্রাণ কেঁদে ওঠে। পনেরো বছর আগের স্বামীকে হারানো বিধবা, লড়াকু মা তাই একাই বেরিয়ে পড়েন ছেলেকে উদ্ধার করতে। অবশেষে তিনি সফল হন। করোনা ভাইরাস আমাদের আরেকটি ভালোবাসার সাক্ষী হতে সাহায্য করল। গোটা বিশ্ব জুড়ে এই অসম সাহসী, বিধবা মায়ের জয় জয়কার।

কথাতেই আছে ‘কুসন্তান যদিও বা হয়, কুমাতা কখনো নয়’, নারীদের মাতৃত্ব হলো সবচেয়ে শ্রেষ্ঠ পর্যায়। শুধু মানুষ নয় পশু, পাখি, সমস্ত ক্ষেত্রেই মাতৃত্ব এক মহান পর্যায়। হাজার খারাপ পরিস্থিতিতেও মা কখনো তার সন্তানকে ছাড়তে পারে না। যথাসম্ভব আগলে রাখার চেষ্টা করে। তবে বর্তমান সমাজে নানান রকম ব্যাতিক্রম উদাহরন ও দেখা যায়। সেগুলি বাদ দিয়ে, মাতৃত্বের জয়গাঁথা বর্নিত সর্বত্রই।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026