ফের রাজ্যজুড়ে বজ্র-বিদ্যুৎসহ ঝড়বৃষ্টির পূর্বাভাস দিলো আবহাওয়া দপ্তর। দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলা, যেমন- বাঁকুড়া, পুরুলিয়া, দুই বর্ধমান, হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম, দুই মেদিনীপুর এবং দুই ২৪ পরগনায় হালকা বৃষ্টি দিয়ে শুরু হয়ে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানা গেছে। এছাড়া রবিবার পর্যন্ত বিক্ষিপ্ত বৃষ্টিপাত চলতে পারে।
আজ কলকাতায় সকালের দিকে পরিষ্কার আকাশ থাকলেও বেলা বাড়ার সাথে সাথে আংশিক মেঘলা হতে পারে। আজকের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা হয় যথাক্রমে ৩৫.৬ ডিগ্রি ও ২৫.৩ সেলসিয়াস। এছাড়া বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় অস্বস্তিকর পরিবেশের সৃষ্টি হতে পারে।
তবে শুধু দক্ষিণবঙ্গই নয় একইভাবে উত্তরবঙ্গেও বজ্র-বিদ্যুৎ সাথে শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। উত্তরবঙ্গের পাঁচ জেলা যথা দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি এবং ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।
উত্তর-পশ্চিম ভারতে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে তৈরি হয়েছে একটি ঘূর্ণাবর্ত যার ফলে এই রাজ্য ছাড়াও জম্মু-কাশ্মীর, লাদাখ, হিমাচল প্রদেশ ও উত্তর-পশ্চিমের পার্বত্য অঞ্চলে আগামী ২৪ ঘণ্টায়
শিলাবৃষ্টিসহ ঝড়বৃষ্টি হতে পারে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…