ভারত -চিন সীমান্তের লাদাখ অঞ্চলে চিনা সৈন্যের বাড়বাড়ন্ত দেখে এবার নড়েচড়ে বসল আমেরিকা৷ ভারত সীমান্তে চিনা আগ্রাসন ঠেকাতে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বা এলএসি বরাবর করতে চলেছে আমেরিকার ঘাতক যুদ্ধবিমান U.S. Air Force B-2 stealth bombers। একসঙ্গে ১৬ টি পরমাণু বোমা নিয়ে উড়তে পারে মার্কিন এই যুদ্ধবিমানটি৷ খুব শীঘ্রই ভারতীয় বায়ুসেনার সঙ্গে ফ্লাইওভার মিশনে এই বিমানটি যোগ দিতে পারে বলে জানা গেছে৷ আন্তর্জাতিক বিশেষজ্ঞদের ধারণা, যুদ্ধের প্রস্তুতি ও যুদ্ধের রণনীতি -র অঙ্গ হিসেবেই এই পদক্ষেপ নেওয়া হতে পারে।
এক মার্কিন সংবাদপত্রের খবর অনুযায়ী, ভারত -আমেরিকা এই সংযুক্ত যুদ্ধ মহড়া ইন্দো- চিন সীমান্তে বেশ কিছুদিন ধরে চলবে৷ দুই দেশেই এর প্রস্তুতি শুরু হয়েছে৷ ভারতের প্রতি মৈত্রী ও ভালোবাসার সম্পর্ক গড়ে তুলতেই মার্কিন যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপ বলে অনুমান কূটনীতিকদের৷ পাশাপাশি নিজেদের যুদ্ধবিমানের ক্ষমতাও যাচাই করে দেখার সুযোগ পাচ্ছে তারা৷ ভারত ও চীনের মধ্যে গুরুত্বপূর্ণ সীমানায় সেই সুযোগ পাচ্ছে তারা৷
তিন বি -২ বোমা বর্ষণকারী বিমান ভারতের সীমান্ত থেকে মাত্র ১ হাজার মাইল দূরে আমেরিকার ন্যাভাল বেস দিয়েগো গার্সিয়াতে রাখা হয়েছে৷ যা ইরাক ও আফগানিস্তানের ওপর হামলা চালানোর জন্য ব্যবহার করেছিল আমেরিকা৷ ২৯ ঘণ্টা যাত্রা করে এই বিমান পৌঁছেছে বলে জানিয়েছেনআমেরিকার কমান্ডার কর্ণেল ক্রিস্টোফার। স্ট্র্যাটেজিক পদক্ষেপ হিসেবেই বি-২ স্প্রিন্ট স্টিল্থ বম্বার বিমান মোতায়েন করেছে আমেরিকা৷ শত্রুপক্ষের আক্রমণের সম্ভবনা রয়েছে এমন স্থানেই এই বিমান মোতায়েন করে আমেরিকা৷
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…