খুনের পরিকল্পনা করা হচ্ছিলো বলিউডের ভাইজান সলমন খানকে। উঠে এলো এমনই চাঞ্চল্যকর তথ্য। তবে পরিকল্পনার বাস্তবায়ন হওয়ার আগেই পুলিশের হাতে ধরা পড়লো আলিয়াস সাঙ্ঘি ওরফে বাবা আলিয়াস সুন্নি (২৭)। পুলিশ সূত্রে জানা গিয়েছে যে, চলতি বছরের জানুয়ারী মাস থেকে বিষ্ণোই গ্যাঙের সাথে যোগাযোগ রেখে সলমনকে খুন করার পরিকল্পনা করছিল রাহুল। ঠিক হয়েছিল সময় ও সুযোগ বুঝে খুন করা হবে সলমন খানকে।
তবে, তাদের উদ্দেশ্য সফল হওয়ার আগেই ১৫ই আগস্ট উত্তরাখন্ড থেকে গ্রেফতার করা হয়েছে রাহুলকে। তাকে জেরা করে উঠে আসে এই ভয়ংকর তথ্য। এই বিষয়ে, ডিসিপি হেডকোয়ার্টার রাজেশ দুগ্গল জানান, কিছুদিন আগেই ফরিদাবাদের এক রেশন ডিলার প্রবীনকে খুনের অপরাধে গ্রেফতার করা হয়েছিল রাহুলকে।
জিজ্ঞাসাবাদে উঠে আসে এই পরিকল্পনার কথা। উল্লেখযোগ্য, লরেন্স বিষ্ণোই-এর গ্যাঙের সদস্য রাহুল দলের নির্দেশ মতোই কাজ করছিল বলেও জানা গিয়েছে। এই লরেন্স বিষ্ণোই বর্তমানে যোধপুরের জেলে রয়েছে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…