নিউজ

লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা, ভারতে করোনায় আক্রান্ত ১৬৯

লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। ভারতে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হলো ১৬৯ জন। বুধবারই দেশে করোনা আক্রান্তের সংখ্যা ছিল ১৫১ জন, একদিনের মধ্যে আরও ১৮ জন আক্রান্ত হলো। পশ্চিমবঙ্গে যদিও আক্রান্তের সংখ্যা এখনো পর্যন্ত একজন। লন্ডন ফেরত সেই যুবকের অবস্থা এখন স্থিতিশীল বলে নানা গিয়েছে বেলেঘাটা আইডির তরফে। ওই তরুণের মা, বাবা এবং গাড়ির চালকের পরীক্ষা করা হলেও তাদের শরীরে এখনো পর্যন্ত ভাইরাসের কোনো চিহ্ন মেলেনি বলে জানিয়েছেন চিকিৎসকরা। তবে তাদের আবার পরীক্ষা করা হবে, এবং তাদের আইসলেশনেই রাখা হয়েছে।

ভারতে করোনাতে মৃতের সংখ্যা এখনো পর্যন্ত তিনজনই আছে। এদিন চন্ডীগড়ে প্রথম করোনা ভাইরাসে আক্রান্তের খোঁজ পাওয়া গেছে। বড় জমায়েত ঠেকাতে রাজস্থান, উত্তরপ্রদেশের একাধিক একাধিক এলাকায় জারি করা হয়েছে ১৪৪ ধারা। দেশের প্রায় সকল রাজ্যেই স্কুল, কলেজ বন্ধ। টিকিট বাতিলের জেরে একের পর এক ট্রেন বাতিল হচ্ছে, বিমানও বাতিল করা হচ্ছে একের পর এক। বিমানের যাত্রীসংখ্যাও কমেছে।

আরও পড়ুন : করোনা নিয়ন্ত্রণে নয়া আইন আনলো আমেরিকা

এদিকে ইতালিতে করোনায় একদিনে ৪৭৫ জন মানুষ মারা গেছে। চীনের পর ইতালিতেই সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে করোনায়। আমেরিকায় ১০ হাজারের বেশি আক্রান্ত হয়েছে, মারা গিয়েছে ১৫০ জনের বেশি। দিল্লিতে করোনা সন্দেহে হাসপাতাল থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন এক ব্যক্তি।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026