নিউজ

করোনা নিয়ন্ত্রণে নয়া আইন আনলো আমেরিকা

গত ২৬ ফেব্রুয়ারি ওয়াশিংটন প্রদেশে করোনায় আক্রান্ত হয়ে প্রথম মৃত্যু হয়, তারপর থেকে মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ১৪০, আক্রান্তের সংখ্যা প্রায় ৮০০০। ইতিমধ্যেই মার্কিন সংসদ ৮.৩ বিলিয়ন মার্কিন ডলারের ত্রাণ তহবিল ঘোষণা করা হয়েছে।

করোনাভাইরাসে বিপর্যস্ত আমেরিকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুন আইন আনলেন, যে আইনে বলা হয় সেখানকার নাগরিকরা বিনামূল্যে করোনা পরীক্ষার সুবিধা পাবেন এবং যারা করোনা আক্রান্ত ও আক্রান্তদের পরিচর্যায় নিযুক্ত থাকবে তাঁদের জন্যও বেতন সহ ছুটির ব্যবস্থা থাকবে। বুধবার মার্কিন সেনেটে ‘ফ্যামিলিস ফার্স্ট করোনা ভাইরাস রেসপন্স অ্যাক্ট’ ৯০-৮ ভোটে পাশ করার কয়েকে ঘন্টা পর সেই বিলে প্রেসিডেন্ট ট্রাম্প স্বাক্ষর করেন৷ ৮.৩ বিলিয়ন মার্কিন ডলারের ত্রাণ তহবিল মঞ্জুর করেছিল মার্কিন সংসদ।

আরও পড়ুন : করোনা ভাইরাসের পরবর্তী ভরকেন্দ্র ভারত, দেশের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত বিশেষজ্ঞমহল 

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার দেশবাসীর উদ্দেশ্যে করোনা ভাইরাস সম্পর্কে বলেন করোনা মোকাবিলা দিন দিন জটিল পর্যায়ে পৌছেলেও করোনা যুদ্ধে তারা জিতবেই। মঙ্গলবার টুইটারে ট্রাম্প লেখেন, গোপন শত্রুর সাথে লড়ছে বিশ্ব, তবে এই পরিস্থিতি থেকে মুক্তি মিলবেই। যত দ্রুত সম্ভব জিততে হবে করোনাকে হারিয়ে। অপরদিকে মনে করা হচ্ছে নিউ ইয়র্কে ‘শেল্টার-ইন-প্লেস’-এর নির্দেশ জারি করা হবে। সেখানকার মেয়র বিল ডি ব্লাসিওর থেকে এমন ইঙ্গিত মিলেছে। যদি শেল্টার-ইন-প্লেস’ জারি হয় তাহলে বিশেষ কিছু কাজ ছাড়া বাইরে যাওয়ার ক্ষেত্রে জারি করা হবে নিষেধাজ্ঞা।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026