ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

PM Kisan-এর 17 তম কিস্তি আসবে জুনের এই তারিখে, কেন্দ্রীয় সরকার ঘোষণা করেছে

এখন সারাদেশে চলছে সাধারন নির্বাচন। কিন্তু তার মধ্যেই দেশের সাধারণ কৃষকদের জন্য রয়েছে একটা দারুন খবর। এবারে কৃষকদের ব্যাংক একাউন্টে কিষান সম্মাননীধি যোজনার চতুর্থ কিস্তির টাকা পৌঁছে দিতে চলেছে কেন্দ্রীয় সরকার। খবর অনুযায়ী, এই মুহূর্তে কৃষকরা কিষাণ সম্মান নিধি যোজনার ১৭ তম কিস্তির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। কেন্দ্রীয় সরকার জানিয়েছে, খুব শীঘ্রই তাদের একাউন্টে এই টাকা পৌঁছে যাবে। তবে যেহেতু এখন ভারতে কোন সরকার নেই, এবং পরবর্তী সরকার গঠিত হবে ৪ জুন তারিখের পরে, তাই আশা করা হচ্ছে, প্রধানমন্ত্রীর কিষাণ সম্মান নিধি যোজনার টাকাও পাওয়া যাবে ৪ জুনের পরেই।

এর আগে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে কিষান সম্মান নিধি যোজনার ১৬ তম কিস্তির টাকা দেওয়া হয়েছিল এই বছরের ফেব্রুয়ারি মাসে। সেই সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই টাকা জনগণের মধ্যে বিতরণ করেছিলেন একটি সভা থেকে। কিন্তু তারপরে ১৭ তম কিস্তির টাকা এখনো পর্যন্ত পাওয়া যায়নি। ১৬ তম কিস্তির সময়, কেন্দ্রীয় সরকারি তরফ থেকে ২১ হাজার কোটি টাকা দেওয়া হয় কৃষকদের একাউন্টে। এর আগে, ২০২৩ এর নভেম্বর মাসে ১৫ তম কিস্তির টাকা দেওয়া হয়েছিল ভারতের কৃষকদের হাতে।

আপনাদের জানিয়ে রাখি, কেন্দ্রীয় সরকারের তরফ থেকে ভারতের কৃষকদের প্রতি চার মাস অন্তর ২০০০ টাকা করে একাউন্টে স্থানান্তর করা হয়। যদি তারা, যোগ্য হন তবেই কিন্তু টাকা পাওয়া যায়। অযোগ্য কৃষকদের কোনরকম টাকা প্রদান করে না কেন্দ্রীয় সরকার। তাই যদি আপনিও এই টাকা পেতে চান তাহলে আপনাকেও কিন্তু আপনার যোগ্যতা প্রমাণ করতে হবে। কিষান সম্মান নিধি যোজনায় টাকা পাওয়াটা খুবই সহজ। তবে, যদি আপনার ই কেওয়াইসি না করা থাকে , তাহলে কিন্তু আপনার একাউন্টে টাকা ঢুকবে না। এই কেওয়াইসি করার জন্য আপনাকে PMKISAN পোর্টালে গিয়ে আপনাকে কেওয়াইসি করতে হবে। সেখানে আপনি আপনার ডকুমেন্ট ভিত্তিক কেওয়াইসি করতে পারেন। তবে যদি বায়োমেট্রিক কেওয়াইসিতে কোন সমস্যা থাকে, তাহলে কিন্তু আপনাকে আপনার নিকটবর্তী CSC কেন্দ্রে গিয়ে তবেই কেওয়াইসি সম্পূর্ণ করতে হবে।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026