ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

Pension Scheme: প্রতিমাসে পেয়ে যান ৫০০০ টাকা পেনশন, বিনিয়োগ করুন সরকারের এই প্রকল্পে

কেন্দ্রীয় এবং রাজ্য সরকারগুলি এখন নানা রকম পরিকল্পনা পরিচালনা করে থাকে যার মাধ্যমে একজন বৃদ্ধ মানুষ প্রতি মাসে একটা মোটা টাকা পেনশনের সুবিধা পেতে পারেন। প্রত্যেক ব্যক্তি তার বার্ধক্য পরিচালনা করতে চান খুব ভালোভাবে। সম্প্রতি সরকারের তরফ থেকে একটা নতুন পেনশন পরিকল্পনা নিয়ে আসা হয়েছে, যেখানে বৃদ্ধদের প্রতি মাসে পাঁচ হাজার টাকা করে পেনশন দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। আর এটা একেবারেই সরকারি প্রকল্প, ফলে কোনরকম সমস্যা হওয়ার কোন জায়গা নেই। সরকারের এই নতুন প্রকল্পের নাম দেওয়া হয়েছে অটল পেনশন যোজনা।

কেন্দ্রীয় সরকারের এই অটল পেনশন যোজনার মাধ্যমে সরকার জনগণকে আর্থিক নিরাপত্তা প্রদান করতে চাইছে। আপনি ১৮ থেকে ৪০ বছরের মধ্যে বয়সী হলে, আপনি এই প্রকল্পে যোগ দিতে পারেন। সব শর্তসহ আপনাকে মাসিক ভিত্তিতে টাকা বিনিয়োগ করতে হবে। আপনি যদি পাঁচ হাজার টাকা পেনশন পেতে চান, তাহলে আপনাকে নির্দিষ্ট শর্ত পালন করতে হবে। অটল পেনশন যোজনা প্রকল্প আদতে একটি সামাজিক প্রকল্প যা সকলের মন জয় করেছে বর্তমানে। এই প্রকল্পে বিনিয়োগের কিছু গুরুত্বপূর্ণ শর্ত রয়েছে। আশ্চর্যের বিষয়টা হলো স্বামী স্ত্রী একসাথে যৌথ একাউন্ট খুলে এই প্রকল্পে বিনিয়োগ করতে পারেন। একজন ব্যক্তি ১৮ বছর বয়সে অটল পেনশন যোজনা অংশ হলে তিনি যদি প্রতিদিন ৭ টাকা অর্থাৎ মাসে ২১০ টাকা করে বিনিয়োগ করতে পারেন, তাহলে প্রতিবছর তিনি বিনিয়োগ করতে পারবেন ২৫২০ টাকা।

বৃদ্ধ বয়সে অর্থাৎ আপনার বয়স যখন ৬০ বছর পূর্ণ হয়ে যাবে, তখন আপনি প্রতিমাসে পাঁচ হাজার টাকা করে পেনশন পাবেন। সরকারের এই প্রকল্পে ১০০০ টাকা থেকে ৫ হাজার টাকা পর্যন্ত পেনশন পাওয়া যেতে পারে। তবে আপনাকে কিন্তু ২০ বছর পর্যন্ত এই প্রকল্পে বিনিয়োগ করতে হবে নূন্যতম। এই কারণেই এই প্রকল্পে যোগ দেওয়ার শেষ বয়স ৪০ বছর। আপনাদের জানিয়ে রাখি, কেন্দ্রীয় সরকার এই প্রকল্পটি চালু করেছিল ২০১৫-১৬ আর্থিক বছরে। বর্তমানে ভারতের সাধারণ মানুষকে আর্থিক পরিকল্পনা প্রদান করা হলো এই প্রকল্পের মূল উদ্দেশ্য। আপনি যদি আপনার ভবিষ্যৎ সুরক্ষিত করতে চান, তাহলে আজকেই বিনিয়োগ শুরু করুন অটল পেনশন যোজনায়।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026