নিউজ

Bank Sell: বিক্রি হচ্ছে এই ব্যাঙ্ক, আপনার অ্যাকাউন্ট থাকলে কি করবেন? জানুন বিস্তারিত

বর্তমানে নৈনিতাল ব্যাঙ্ক লিমিটেড বিক্রির পথে। ব্যাঙ্ক অফ বরোদা নৈনিতাল ব্যাঙ্কের পুরো শেয়ার কিনছে। বর্তমানে নৈনিতাল ব্যাঙ্কের মোট ৬০৭ কোটি টাকার সম্পত্তি রয়েছে। এর ব্যবসা রয়েছে ৫টি রাজ্যে এবং মোট ১৬৬টি শাখা রয়েছে। ব্যাঙ্কে কর্মরত আছেন ৯৪১ জন কর্মী। কত টাকায় এই ব্যাঙ্ক বিক্রি হচ্ছে? বা যাদের এই ব্যাঙ্কে অ্যাকাউন্ট আছে তাদের কি হবে? বিস্তারিত জানতে এই প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।

ব্যাঙ্ক অফ বরোদার তরফে জানানো হয়েছে, নৈনিতাল ব্যাঙ্ক বিক্রির প্রক্রিয়া চলছে। তাই এখনই এই বিষয়ে কোন মন্তব্য করা সম্ভব নয়। তবে গত সপ্তাহে খবর ছিল যে, প্রেমজি ইনভেস্ট এবং ব্যাঙ্ক অফ বরোদার মধ্যে নৈনিতাল ব্যাঙ্কের সংখ্যাগরিষ্ঠ অংশীদারিত্ব কেনা নিয়ে আলোচনা প্রায় চূড়ান্ত পর্যায়ে। সম্প্রতি এক সূত্র অনুসারে জানা গেছে, আলোচনার এক পর্যায়ে প্রেমজি ইনভেস্ট একটি মেয়াদপত্রে স্বাক্ষর করেছে। তবে এখনও কোন চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। ধারণা করা হচ্ছে, প্রথম ধাপে নৈনিতাল ব্যাঙ্কের ৫১% শেয়ার বিক্রি করা হবে। পরবর্তী ধাপে বাকি অংশ বিক্রি করা হবে। বর্তমানে ব্যাঙ্ক অফ বরোদার কাছেই নৈনিতাল ব্যাঙ্কের ৯৮.৫৭% শেয়ার রয়েছে। সেইসাথে জানা গেছে, টেক নিউজ প্ল্যাটফর্ম Techcrunch, স্টক ব্রোকিং জায়ান্ট Zerodha, ডিজিটাল পেমেন্ট ফার্ম MobiKwik ইত্যাদি সংস্থা নৈনিতাল ব্যাঙ্ক লিমিটেড অধিগ্রহণে আগ্রহী ছিল।

প্রসঙ্গত উল্লেখ্য, ১৯২২ সালে প্রতিষ্ঠিত হয়েছিল নৈনিতাল ব্যাঙ্ক। এই ব্যাঙ্কের প্রতিষ্ঠাতা গোবিন্দ বল্লভ পন্ত এবং নৈনিতালের কয়েকজন প্রভাবশালী ব্যক্তি। ব্যাঙ্কের প্রাথমিক লক্ষ্য ছিল উত্তরাখণ্ডের সাধারণ মানুষকে প্রয়োজনীয় ব্যাঙ্কিং পরিষেবা প্রদান করা। তাই বেশিরভাগ শাখাই রয়েছে উত্তরাখণ্ডে। তবে উত্তরপ্রদেশ, দিল্লি, হরিয়ানা এবং রাজস্থানেও বেশকিছু শাখা রয়েছে নৈনিতাল ব্যাঙ্কের।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026