নিউজ

Jio Recharge Plans: মাসে ১০০ টাকারও কমে ৫জি সুবিধা, ধামাকা দুই প্ল্যান নিয়ে এল জিও

দেশে এই মুহূর্তে অন্যতম বড় এবং জনপ্রিয় টেলিকম সংস্থা হল রিলায়েন্স জিও (Reliance Jio)। দেশ জুড়ে অসংখ্য গ্রাহক রয়েছে এই সংস্থার। মূলত অন্যান্য টেলিকম সংস্থাগুলির তুলনায় কম খরচে বিভিন্ন প্ল্যান (Recharge Plan) দেওয়ায় জিওর জনপ্রিয়তাও বেশি। গ্রাহকদের সুবিধার কথা মাথায় রেখে মাঝে মাঝেই নানান সাশ্রয়ী প্ল্যান লঞ্চ করে থাকে জিও। এই কারণেই আরো বেশি সংখ্যক মানুষ যুক্ত হতে থাকেন জিওর সঙ্গে। এই প্রতিবেদনে খোঁজ রইল জিওর এমনি দুটি সাশ্রয়ী প্ল্যানের, যেগুলিতে কম খরচে পাওয়া যাবে একাধিক সুবিধা।

বিভিন্ন দামের একাধিক প্ল্যান রয়েছে জিওর, যেগুলি ভিন্ন ভিন্ন সুবিধা প্রদান করে থাকে গ্রাহকদের। রিলায়েন্স জিওর একটি প্ল্যান রয়েছে যেটির দাম মাত্র ৩৯৯ টাকা। কী কী সুবিধা পাওয়া যাবে এই প্ল্যানে? জানিয়ে রাখি, ৩৯৯ টাকার জিওর এই প্ল্যানে পাওয়া যাবে ৭৫ জিবি ডেটা, সেই সঙ্গে আনলিমিটেড ৫জি স্পিড। এছাড়া জিওর অন্যান্য প্ল্যানগুলির মতো এই প্ল্যানেও পাওয়া যাবে বিনামূল্যে দৈনন্দিন ১০০ টি এসএমএস এবং আনলিমিটেড ফোনকল।

যারা আরেকটু বেশি দাম দিয়ে প্ল্যান কিনতে চান তাদের জন্য রয়েছে ৬৯৯ টাকার ধামাকা প্ল্যান। ৬৯৯ টাকা দিয়ে এই রিচার্জ প্ল্যান কিনলে ৫জি ডেটা পাবেন গ্রাহক। এই রিচার্জ প্ল্যানের সঙ্গে পাবেন ২ বছরের জন্য বিনামূল্যে অ্যামাজন প্রাইম টিভি সাবস্ক্রিপশন। এছাড়াও এই প্ল্যানের সঙ্গে প্রতিদিন ফ্রি ১০০ টি এসএমএস এবং আনলিমিটেড কলিং সুবিধাও পাওয়া যাবে।

প্রসঙ্গত, দেশে এই মুহূর্তে রয়েছে বিভিন্ন টেলিকম সংস্থা, যেগুলি গ্রাহকদের জন্য বিভিন্ন ধরণের রিচার্জ প্ল্যান অফার করে থাকে। এগুলির মধ্যে ফোনকলের সুবিধা ছাড়াও থাকে ইন্টারনেটের সহজলভ্যতাও। তবে বেশ অনেক বছর ধরেই অন্যান্য টেলিকম সংস্থাগুলিকে পেছনে ফেলে এক নম্বর হয়ে উঠেছে রিলায়েন্স জিও। অন্যান্য সংস্থাগুলির তুলনায় গ্রাহকদের কম টাকার রিচার্জ প্ল্যান দেওয়ার জন্যই এত জনপ্রিয়তা রয়েছে জিওর। নতুন নতুন প্ল্যানের জন্য এই সংস্থার জনপ্রিয়তা আরো বাড়ছে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026