একটানা এক মাস ধরে তীব্র গরমের পর এক সপ্তাহ শান্তির বৃষ্টিতে (Weather Update) ভিজেছে দক্ষিণবঙ্গের প্রায় প্রতিটি জেলাই। গত কয়েকদিন ধরে কলকাতা সহ আশেপাশের সব জেলাতেই হয়েছে কালবৈশাখী। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে কয়েক কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়েছে। টানা কয়েক দিনের বৃষ্টিতে তাপমাত্রাও কমেছে এক ধাক্কায়। সর্বোচ্চ তাপপ্রবাহের পর এই কয়েক দিনের স্বস্তিতে হাঁফ ছেড়ে বেঁচেছে মানুষ। কিন্তু এই স্বস্তি কতদিনের? জানিয়ে দিল আবহাওয়া দফতর।
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রামে রবিবার পর্যন্ত ঝড়বৃষ্টি হতে পারে। তবে রবিবারের পর এই জেলাগুলিতে ঝড় বৃষ্টির আর তেমন সম্ভাবনা নেই। বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া জেলাতেও রবিবার পর্যন্ত রয়েছে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা। ৪০-৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইবে এই সব জেলাগুলিতে। সোমবার থেকে আবারও শুকনো আবহাওয়া থাকবে এই জেলাগুলিতে। তবে দক্ষিণবঙ্গের অন্য কিছু জেলায় সোমবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরে সোমবারেও রয়েছে ঝড় বৃষ্টির সম্ভাবনা। বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সঙ্গে ঘন্টায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলে পূর্বাভাস রয়েছে হাওয়া অফিসের। আগামী তিন দিন তাপমাত্রা একই রকম থাকবে বলে জানা যাচ্ছে। তবে তারপর থেকে আবারও তাপমাত্রা বাড়তে শুরু করবে। দক্ষিণবঙ্গের সব জেলাতেই তিন থেকে চার ডিগ্রি পারদ চড়তে পারে বলে রয়েছে পূর্বাভাস।
তবে উত্তরবঙ্গে এখনই বিদায় নিচ্ছে না বৃষ্টি। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ জেলায় শনিবার পর্যন্ত ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ৪০ থেকে ৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলেও জানানো হয়েছে হাওয়া অফিসের তরফে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…