কেন্দ্রীয় সংস্থা ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেডের বিভিন্ন পদে এবার হতে চলেছে ব্যাপক কর্মী নিয়োগ। ইতি মধ্যেই একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সংস্থার তরফে। সংস্থার মার্কেটিং বিভাগের জন্য এই নিয়োগ হতে চলেছে বলে জানা যাচ্ছে। রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে বিভিন্ন ক্ষেত্রে নিযুক্তদের প্রশিক্ষণ দেওয়া হবে। আগ্রহীদের অনলাইনে আবেদন জানাতে হবে। দুদিন পর থেকেই শুরু হবে এই আবেদন প্রক্রিয়া। মূলত শিক্ষানবিশ পদে এই নিয়োগ হবে। এছাড়াও গ্রাজুয়েট শিক্ষানবিস পদেও কিছু নিয়োগ হতে চলেছে।
যে সমস্ত ক্ষেত্রে নিযুক্তদের প্রশিক্ষণ দেওয়া হবে তার মধ্যে অন্যতম হলো মেকানিক্যাল ইলেকট্রিক্যাল ইন্সট্রুমেন্টেশন সিভিল ইলেকট্রনিক্স এবং অন্যান্য ইঞ্জিনিয়ারিং সেক্টর। সমস্ত ক্ষেত্রেই বিভিন্ন পদে নিয়োগের জন্য ১৮২০টি শুন্য পদ রয়েছে বলে জানিয়েছে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন। আবেদনকারী প্রার্থীদের বয়স হতে হবে ১৮ থেকে ২৪ বছরের মধ্যে। সংরক্ষিতদের জন্য বয়স সীমার ক্ষেত্রে ছাড় থাকবে। ট্রেড অ্যাপ্রেন্টিস পদের জন্য ছমাস এবং বাকি পদের জন্য এক বছরের জন্য নিযুক্তদের ট্রেনিং দেবে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন। শিক্ষানবিস আইন মেনেই হবে এই নিয়োগ। নিযুক্তদের পোস্টিং পশ্চিমবঙ্গ দিল্লি এবং হরিয়ানায় হতে চলেছে।
আগ্রহীদের ন্যাশনাল অ্যাপ্রেন্টিস ট্রেনিং স্কিমের পোর্টালে গিয়ে নিজেদের নাম নথিভুক্ত করতে হবে এবং তারপরে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের ওয়েবসাইটে সমস্ত নথি সহ আবেদন করতে হবে। আবেদন প্রক্রিয়া আগামী ১৬ ডিসেম্বর থেকে শুরু হবে এবং আগামী ৫ জানুয়ারি পর্যন্ত চলবে। বিভিন্ন পদে অনলাইন পরীক্ষার মাধ্যমে হবে নিয়োগ। শিক্ষাগত যোগ্যতা এবং বাকি বিস্তারিত দেখতে আপনি ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের ওয়েবসাইটের এই নোটিশ দেখতে পারেন।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…