রণবীর কাপুর অভিনীত অ্যানিমেল নিয়ে সোশ্যাল মিডিয়ায় প্রচুর গুঞ্জন রয়েছে। ছবিটি বক্স অফিসে হইচই ফেলে দিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে হয়েছে ট্রেন্ডিং। এবং এই ছবি দেখার জন্য প্রেক্ষাগৃহে দর্শকদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। রণবীর কাপুরের স্টাইল এবং অ্যানিমেল চেহারা দেখে ভক্তরা বিস্মিত হয়েছিলেন। সিনেমায় রণবীরকে খুব ইউনিক চেহারায় দেখা যায়। তার অভিনয় সবাইকে পাগল করে দিয়েছে।
শোনা যায় সন্দীপ রেড্ডি ভাঙ্গার ‘অ্যানিমেল’ ছবির জন্য ৭০ কোটি টাকা পারিশ্রমিক নিয়েছেন রণবীর কাপুর। তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেয়া হয়নি। ববি দেওল প্রায় ৪-৫ কোটি টাকা পারিশ্রমিক পেয়েছেন। দীর্ঘদিন পর এই ছবির মাধ্যমে পর্দায় ফিরেছেন ববি। এর আগে তাকে ওয়েব সিরিজ আশ্রমে দেখা গিয়েছিল, যা দর্শকদের বেশ পছন্দ হয়েছিল।
রশ্মিকা মান্দান্না অ্যানিমেলের জন্য ২ কোটি টাকা পারিশ্রমিক পেয়েছেন। অভিনেত্রীকে এর আগে অমিতাভ বচ্চনের সাথে গুড বয় ছবিতে দেখা গিয়েছিল। সম্প্রতি অভিনেত্রীর একটি ভুয়ো ভিডিও ভাইরাল হয়ে বেশ চাঞ্চল্য ছড়িয়েছিল নেট মাধ্যমে।অ্যানিম্যাল ছবিতে রণবীরের বাবার চরিত্রে অভিনয় করা অনিল কাপুর পেয়েছেন ২ কোটি টাকা। অনিল ও রণবীরের মধ্যে বাবা-ছেলের রসায়ন বেশ জমে উঠেছিল বলা চলা। তৃপ্তি ডিমরি অ্যানিমেল ছবিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী, তিনি ৪০ লক্ষ টাকা ফি পেয়েছেন। সম্প্রতি ‘কালা’ ছবিতে দেখা গেছে এই অভিনেত্রীকে। এনিমেল ছবিতেও আপনি শক্তি কাপুরকে দেখতে পাবেন। ছবিতে কাজ করার জন্য তিনি ৩০ লক্ষ টাকা পারিশ্রমিক পেয়েছেন।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…