করোনা ভাইরাস মোকাবিলায় লক ডাউন হয়ে গিয়েছে গোটা দেশ। তবুও লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। ভারতে এখনো পর্যন্ত করোনা ভাইরাস আক্রান্তের সংখ্যা ৯০০ পেরিয়েছে। এদিন শনিবার পার করেছে ৯০০ এর কোঠা। তবে কি ভারত স্টেজ থ্রিতে পদার্পণ করল! কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, ভারত এখনও স্টেজ থ্রিতে পদার্পণ করেনি। করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ২০ জনের। আরও ১৯৪ টি নতুন আক্রান্তের খবর মিলেছে। এদিন আক্রান্তের সংখ্যা ছুঁয়েছে ৯১৮।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা অর্থাৎ WHO জানিয়েছে, মানবদেহে এই ভাইরাসের সঙ্গে লড়াই করার জন্য ভ্যাকসিন তৈরি হচ্ছে। কিন্তু তা মানব শরীরে ব্যবহারের উপযোগী করতে আরও ১২ থেকে ১৮ মাস পর্যন্ত সময় লাগবে। আইএমএফের প্রধান ক্রিস্টালিনা জর্জিভা গত শুক্রবার জানিয়েছেন, করোনা ভাইরাসের বিশ্ব জুড়ে রাজত্বের ফলে বিশ্ব অর্থনীতিতে গভীর মন্দা সৃষ্টি হয়েছে।
কেরলে এখনো পর্যন্ত আক্রান্তের সংখ্যা ১৬৫ জন, এমনটাই জানিয়েছেন কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন৷ বাংলায় ও কেন্দ্র দু’তরফ থেকেই করোনা ভাইরাস মোকাবিলায় তহবিল তৈরি করা হয়েছে। কেন্দ্রের এই তহবিলের কথা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অনেকের অভিযোগ, দেশের মধ্যেই অনেকের ঠিক মতো টেস্ট করা হচ্ছে না, যার ফলে সংক্রমণের হার বাড়ছে। এছাড়াও আরও অভিযোগ, পরীক্ষা করার মতো পরিকাঠামোর অভাব রয়েছে কেন্দ্রের। কিন্তু সেই অভিযোগ বিশেষ গুরুত্ব দিচ্ছে না কেন্দ্র।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…