নিউজ

BREAKING NEWS : রাজ্যে করোনায় আক্রান্ত আরও দুইজন

এতদিন রাজ্যে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ছিল ১৫ জন। সংক্রমণ এড়াতে লক ডাউন বিধি ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর গত ২৪ মার্চ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশ জুড়ে ২১ দিনের লক ডাউন ঘোষণা করেন। এবার রাজ্যে করোনা ভাইরাস আক্রান্তের সংখ্যা আরও দুইজন বেড়ে গেল। এখন বাংলায় করোনা আক্রান্তের সংখ্যা মোট ১৭ জন। একজনের বয়স ৭৬ বছর এবং অপরজন ৫৬ বছর।

তারা দু’জনেই এতদিন হাসপাতালে কোয়ারেন্টিনে ছিলেন। জানা গিয়েছে, তারা দু’জনেই পূর্ব মেদিনীপুরের এগরার বাসিন্দা। উভয়ই একটি বিয়ে বাড়িতে আমন্ত্রিত ছিলেন। সেখানে আমেরিকা থেকে নিমন্ত্রিত হয়ে আসেন এক ব্যক্তি। আমেরিকা থেকে আসা ওই ব্যক্তির দেহেও কোভিড-১৯ এর নমুনা মিলেছে। সেই ব্যক্তির সংস্পর্শে ওই দুই বৃদ্ধা ও প্রৌঢ়া আসতে পারেন বলে অনুমান করছে স্বাস্থ্য দফতর।

আরও এক বৃদ্ধ ওই বিয়েবাড়িতে আমেরিকার ওই ব্যক্তির সংস্পর্শে আসেন। এরপরই ওই বৃদ্ধের শরীরে কোভিড-১৯ এর জীবানু মিলেছে। তিনি কলকাতার পিয়ারলেস হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় ভরতি রয়েছেন। এরপরই করোনা সংক্রমণের ভয়ে বিয়েবাড়ির আমন্ত্রিতদের কোয়ারেন্টিনে রাখা হয়। ওই দুই বৃদ্ধাও এগরার একটি হাসপাতালে কোয়ারেন্টিনে ছিলেন। তারপরই রিপোর্টে তাদের দুজনের শরীরে কোভিড-১৯ এর জীবানু মিলেছে। তাই আশঙ্কা করা যাচ্ছে আমেরিকার ওই ব্যক্তির থেকেই ওই দুই বৃদ্ধা ও প্রৌঢ়ার শরীরে জীবাণুর প্রবেশ ঘটেছে। এরপরই আতঙ্ক ছড়িয়েছে গোটা এলাকায়। বাকি নিমন্ত্রিতদের নজরে রাখছে স্বাস্থ্য দফতর।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026