কৌশিক পোল্ল্যে: উদার মনের মানুষ হিসেবেই অধিক পরিচিত বলিউডের খিলাড়ি অক্ষয় কুমার। সিনেমায় অভিনয়ের পাশাপাশি দেশের একজন দায়িত্ববান নাগরিক হিসেবে তার সৌহাদ্যপূর্ন ব্যবহার সত্যিই প্রশংসনীয়। দেশের সর্বোচ্চ পরিমান করদাতা হিসবে তার নাম সবার উপরে, এছাড়াও নানারকম বিপর্যয়ে ত্রানসামগ্রী থেকে শুরু করে অনুদান দেওয়া সবতেই তার ভূমিকা অপরিসীম।
খিলাড়ির সেই দিলদার রূপ আবারো প্রকাশ পেল করোনা বিপর্যয় মোকাবিলার নিমিত্তে। সারা বিশ্বব্যাপি ছড়িয়ে পড়া এই মহামারীতে মৃতের সংখ্যা সাতাশ হাজার ছাড়িয়েছে। ভারতেও করোনা আক্রান্তের সংখ্যা প্রায় হাজার ছুঁই ছুঁই, কাজেই পরিস্থিতি কিন্তু মোটেই সুবিধের নয়।
এমন সময়ই দেবদূতের মতো সাহায্যের হাত বাড়িয়ে দিলেন অক্ষয়। করোনা প্রতিরোধে প্রধানমন্ত্রীর স্বাস্থ্য সুরক্ষা তহবিলে ২৫ কোটি টাকা দান করলেন তিনি। এটি প্রথমবার নয়, এর আগেও বহু দুর্যোগ ও বিপর্যয়ের ঝাঁপিয়ে পড়ে তিনি মানুষের পাশে দাঁড়িয়েছেন। যদিও অনুদানের খবরটা গোপন রাখতেই চেয়েছিলেন তিনি, কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজে এই নিয়ে ট্যুইট করে অক্ষয়ের সদিচ্ছাকে স্বাগত জানিয়েছেন।
পরবর্তীতে অক্ষয় সেই ট্যুইটের প্রত্যুত্তরে প্রধানমন্ত্রীকে দেওয়া তার অনুদানের কথা প্রকাশ করেন সকল অনুরাগীদের উদ্দেশ্যে। অক্ষয়ের এই মহানুভবতায় সকলেই মুগ্ধ হয়েছেন বারেবারে, যে কারনে তাকে বর্তমানের ‘ন্যাশনাল হিরো’ ট্যাগ দেওয়া হয়েছে। আগামী দিনেও যে কোনো বিপদে দেশের পাশে থাকবেন অক্ষয়, এমনটাই আশ্বাস দিয়েছেন।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…