অফবিট

প্রথম ভারতীয় মহিলা তৈরি করলেন করোনাভাইরাস টেস্টিং কিট

শ্রেয়া চ্যাটার্জি – করোনাভাইরাস পরীক্ষা করার জন্য চারিদিকে তৈরি হয়েছে কিট তৈরীর কাজ। এক একটি দেশ এক এক রকম ভাবে চেষ্টা করে চলেছে অনবরত। ভারত ও তার থেকে পিছিয়ে নেই এবং সবচেয়ে বড় কথা যিনি এই টেস্ট কিট টি প্রথম তৈরি করলেন ভারতে, তিনি একজন মহিলা। অন্যান্য দেশে যখন টেস্ট কিট তৈরি হয়ে গেছে, তখন ভারতকে অনেক সমালোচনার মুখে পড়তে হয়েছিল একটা সময়। কিন্তু এইসময় ভারতবাসীকে বাঁচাতে হাজির হলেন মিনাল শাখাভে ভোঁসলে। মিনাল এবং তার দল Mylab Discovery সবাই মিলে তৈরি করেন এই করোনাভাইরাস টেস্টিং কিট।

Mylab Discovery এটি ভারতের মধ্যে প্রথম জায়গা যেখানে টেস্ট কিট তৈরি করা হয়, এটি পুনেতে অবস্থিত। এতে পরীক্ষা করলে মাত্র আড়াই ঘণ্টার মধ্যেই ফলাফল জানা সম্ভব হবে। তবে শ্রীমতি ভোঁসলে যিনি Mylab Discovery র প্রধান তিনি এই টেস্ট কিট টি প্রথম তৈরি করেন। তবে এই সময় তিনি অন্তঃসত্ত্বা ছিলেন। বাচ্চা জন্ম হওয়ার ঠিক একদিন পরেই তিনি এই টেস্ট কিট টি National Institute of virology তে জমা দেন ১৮ ই মার্চ। অন্তঃসত্ত্বা থাকাকালীন অবস্থায় তিনি তার দায়িত্ব থেকে একচুল নড়েননি, এটি তার কাছে ছিল একটি চ্যালেঞ্জের বিষয়।

তিনি যে শুধু সন্তানের জন্ম দিয়েছেন এবং টেস্ট কিট আবিষ্কার করেছেন তাই নয়, তিনি এই অসংখ্য ভারতবর্ষের মনে এক আশার আলো তৈরি করেছেন। তার জন্য আমরা প্রত্যেকে ভারতবাসী হয়ে গর্বিত। নিজের সবচেয়ে সুন্দর সময়টাতেও তিনি শুধু নিজের কথা না ভেবে, ভেবেছেন গোটা ভারতবর্ষের কথা।

Anirban Kundu

Published by
Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026