খেলা

শচীনের পর রায়না, করোনার লড়াইয়ে ৫২ লক্ষ টাকা দান প্রধানমন্ত্রীর তলবিলে

ভারতের ব্যাটসম্যান সুরেশ রায়না শনিবার টুইটারে ঘোষণা করেছেন যে তিনি দেশের করোনা ভাইরাস মহামারী মোকাবেলায় উদার পরিমাণ অনুদান দিয়েছেন। তিনি টুইটারে লেখেন যে, “এখন সময় এসেছে আমরা সবাই #COVID19 কে পরাজিত করতে সহায়তা করতে পারি। আমি করোনার বিরুদ্ধে লড়াইয়ের জন্য প্রধানমন্ত্রী ত্রান তহবিলে ৩১ লক্ষ এবং উত্তরপ্রদেশ মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলে ২১ লক্ষ অনুদান দিচ্ছি। দয়া করে আপনারাও সাহায্য করুন। জয় হিন্দ! #স্টে হোম ইন্ডিয়া @নরেন্দ্রমোদি @পিএমও ইন্ডিয়া @এম যোগি আদিত্যনাথ”।

এছাড়াও সুরেশ রায়না এনডিটিভির হয়ে “স্টে হোম” বিষয়ক একটি প্রচারেও অংশ নিয়েছেন। রায়না টুইটারে গিয়ে একটি ছবি পোস্ট করেছেন যাতে তাকে একটি পোস্টার ধরে থাকতে দেখা গেছে, যাতে লেখা ছিল, “আমি আমার পরিবারকে ভালবাসি। আপনি কি? আমি তাদের রক্ষা করতে ঘরেই থাকি। আপনি কি?”। এই বার্তার মাধ্যমে রায়না করোনা ভাইরাসের ছড়িয়ে পড়া এড়াতে কঠোর লকডাউন পালনের জন্য ১৩০ কোটি ভারতবাসীকে অনুরোধ করেছেন। মঙ্গলবার মধ্যরাতে ভারত ২১ দিনের “সম্পূর্ণ লকডাউনে” চলে যায়, যারা যারা এই আদেশ উপেক্ষা করবে তাদের দু’বছর জেল ও জরিমানা করার নিদান‌ও দেওয়া হয়।

সুরেশ রায়না তার চেন্নাই সুপার কিংসের সতীর্থ মহেন্দ্র সিংহ ধোনি, অম্বাতি রায়ডু, পীযূষ চাওলা সহ চেন্নাইয়ের মার্চ মাসের প্রথম সপ্তাহের প্রশিক্ষণ শিবিরের প্রশিক্ষণ নিয়েছিলেন যেটি COVID-19 মহামারীজনিত কারণে বন্ধ করে দেওয়া হয়েছে। এই বছরের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ, টোকিও অলিম্পিক সহ বিশ্বব্যাপী খেলাধুলার অনেক অনুষ্ঠান স্থগিত বা পরের বছর পর্যন্ত বিলম্বিত হয়েছে। করোনো ভাইরাসের সতর্কতা হিসাবে আপাতত আইপিএল শুরু ২৯ শে মার্চ থেকে ১৫ এপ্রিল পর্যন্ত পিছিয়ে রাখা হয়েছে। বিসিসিআই জানিয়েছে ১৫ এপ্রিলের পর পরিস্থিতির উন্নতি হলে আইপিএলের বিষয় ভাবনা চিন্তা করা যাবে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026