এবার করোনা সংক্রমণ সংকটে চীনকে পাশে পেলো পাকিস্তান। শুধু এই পরিস্থিতিই নয়, কাশ্মীর ইস্যু বা সন্ত্রাসবাদ সবসময়ই চীন পাশে থেকেছে তার বন্ধু দেশ পাকিস্তানের। করোনা আক্রান্তের চিকিৎসার জন্য প্রয়োজনীয় সরঞ্জাম পাঠিয়ে পাকিস্তানের পাশে থাকার বার্তা আরও একবার দিলো চীন।
বর্তমানে পাকিস্তানে আক্রান্তের সংখ্যা প্রায় ১২০০ ছাড়িয়েছে, এছাড়া মারা গেছেন ৯ জন। সবচেয়ে বেশি আক্রান্ত রয়েছেন পাঞ্জাব প্রদেশে৷ যেখানে আক্রান্তের সংখ্যা ৪০৮৷ এছাড়াও খাইবার- পাখতুনখাওয়াতে ১৪৭, বালুচিস্তানে ১৩১, গিলগিট বাল্টিস্তানে ৯১ জন আক্রান্ত হয়েছেন৷
এই পরিস্থিতিতে চীনকে পাশে চেয়ে সাহায্য চেয়েছিল ইমরান খানের সরকার৷ সেই আবেদনে সাড়া দিয়েছে চীন। শুক্রবার সড়ক পথে পাকিস্তানে চিকিৎসা সরঞ্জাম পাঠিয়েছে বেজিং৷ শুধু তাই নয় সাথে পাঠানো হয়েছে বেশ কয়েকজন চিকিৎসককেও৷ খুনজেরাব পাসের স্থল বন্দর দিয়ে সমস্ত চিকিৎসা সরঞ্জাম পাঠানো হয়েছে বলে জানা গেছে।
এই বিষয়ে ইসলামাবাদের চীনা দূতাবাসের তরফ থেকে জারি করা একটি বিবৃতিতে বলা হয়েছে, “পৃথিবীর সর্বোচ্চ স্থল বন্দর খুনজেরাব দিয়ে চীনের জিংপিং থেকে পাকিস্তানে সমস্ত মেডিক্যাল সরঞ্জাম সরবরাহ করা হয়েছে৷ দুই দেশের তরফ থেকে যৌথ প্রচেষ্টায় প্রতিকূল পরিস্থিতিকে জয় করে, বরফ সরিয়ে চিকিৎসা সরঞ্জাম পৌঁছে দেওয়া সম্ভব হয়েছে।”
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…