বিনোদন

অবসরে যোগাসনে লিপ্ত নেহা ধুপিয়া, শেয়ার হতেই ভাইরাল ছবি

কৌশিক পোল্ল্যে: বলিউড এমন এক গোলকধাঁধা যার সাক্ষী ভারতীয় সিনেমা প্রায় একশো বছরেরও বেশি সময় ধরে। এখানে সাফল্যের আশায় ছুটে আসে হাজারো আশাকাঙ্খী। তারকা হবার চেষ্টায় নিরলস পরিশ্রম করেও অনেকে সাফল্যের মুখ দেখতে পান না, আবার কেউ কেউ রাতারাতি সুপারস্টারে পরিনত হন। বাংলার ভাইরাল গায়িকা রানু মন্ডল তো তারই প্রকৃষ্ট উদাহরন।

তবে সেসব অন্য প্রসঙ্গ। ইদানিং ট্রোল ও মিমসের ঠেলায় একেবারে খবরের শীর্ষে উঠে এসেছেন বলিউড অভিনেত্রী নেহা ধুপিয়া। ২০০২ সালে মিস ইন্ডিয়া খেতাব জয়ের পর তিনি বলিউডি সিনেমায় আত্মপ্রকাশ করেন অজয় দেবগনের বিপরীতে ‘কায়ামত’ ছবির মাধ্যমে, সিনেমাটি বেশ সাফল্য অর্জন করে। এর পরপরই বেশ কিছু ফ্লপ ছবিতে কাজ করে ধস নামে নেহার কেরিয়ারে।

এরপর সেরকম কোনো বড় চরিত্রে তাকে দেখা যায়নি। হেলিকপ্টারে ইলা, তুমহারি সুলু এবং এবছরেরই মাস্টারপিস শর্টফিল্ম ‘দেবী’তে তাকে অভিনয় করতে দেখা গিয়েছে। নেহার বিতর্কিত একটি মন্তব্য তাকে ট্রোলারদের নিশানার কেন্দ্রবিন্দু করে তোলে।

সেসবের রেশ কাটিয়ে আপাতত বাড়িতেই গৃহবন্দি নেহা। সময় কাটাতে নিয়মিত যোগাভ্যাস বজায় রাখছেন, মা হবার পর তার ওজন অনেকটাই বেড়ে গিয়েছিল একথা এক সাক্ষাৎকারে তিনি নিজেই বলেন। বাড়িতে থেকে শরীরকে ফিট রাখার এই তো আদর্শ সময়, তাই মনযোগ সহকারে যোগাসন অনুশীলন করছেন তিনি।

ইনস্টাগ্রামে সেই ছবিই পোস্ট সকলকে ফিট থাকার বার্তা দিলেন। যদিও পোস্টের কমেন্টবক্স এখনও মিউট করা রয়েছে। ট্রোলের সময়ই আপত্তিজনক বিভিন্ন মন্তব্যের জেরে তার ইনস্টাগ্রামের কমেন্টবক্সটি মিউট করেছেন নেহা।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026