নিউজ

রাজ্যে করোনা আপডেট : ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত আরও ১৫, বাংলায় মৃত্যু ৫ জনের

প্রতিনিয়ত করোনার বিরুদ্ধে কঠিন লড়াই আরও কঠিনতর হয়ে উঠছে, আক্রান্তের পাশাপাশি বাড়ছে মৃতের সংখ্যা। আতঙ্কে গোটা দেশ। কবে করোনার ভয় কাটিয়ে আবার সুস্থ প্রাণোচ্ছল দেশের সম্মুখীন হব আমরা,প্রশ্ন সকলের মনে। সোমবার রাজ্যে হোম কোয়ারানটিনে পাঠানো হয়েছিল ৪৭০৯১ জনকে, সেই সংখ্যা মঙ্গলবার বিকেলে মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে বেড়ে দাঁড়িয়েছে ১৫০৪৮২ জনে।

মঙ্গলবার পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ৩৭ হয়েছে। কম্যান্ড হাসপাতালের চিকিৎসকের পর এবার তাঁর পরিবারের তিন সদস্যও করোনা আক্রান্ত বলে জানা গেছে। দমদম আইএলএসে ভর্তি ১ প্রৌঢ়া এবং তার স্বামী। পৌঢ়ার রিপোর্ট পজিটিভ এসেছে, সম্প্রতি তিনি ইতালির মিলান থেকে কলকাতায় ফিরেছিলেন। করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ডুয়ার্স থেকে ফেরা হাওড়ার গোলাবাড়ি-র এক প্রৌঢ়ার। সোমবার এনআরএস-এ করোনা সন্দেহে মৃত্যু হয় এক মহিলার, রিপোর্টে জানা যায় তিনি করোনায় আক্রান্ত ছিলেন। রাজ্যে এখনো পর্যন্ত ৫ জনের মৃত্যু হয়েছে।

গোষ্ঠী সংক্রমণ ছড়িয়ে পড়লে জনবহুল ভারতের অবস্থার কথা আশঙ্কা করে সব রকম সতর্কতা এবং করোনা ছড়িয়ে পড়া থেকে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে রাজ্য সরকার। তাই ১ দিনে প্রায় লক্ষাধিক মানুষকে হোম কোয়ারানটিনেপাঠানো হয়েছে। বিশেষজ্ঞরা জানিয়েছেন এক দিনে ১০৩৩৯১ মানুষকে হোম কোয়ারানটিনে পাঠানো হয়েছে যাতে গোষ্ঠী সংক্রমণ ছড়িয়ে পড়া থেকে আটকানো যায়।

সব অন্ধকারের পর যেমন আলো দেখা যায়, তেমনই এত খারাপের মধ্যেও করোনা যুদ্ধ জয় করে করোনাকে রাজ্যের তিন করোনা আক্রান্ত বাড়ি ফিরেছেন বলে জানা যায়। ওই তিন আক্রান্তের  রবিবার প্রথম রিপোর্ট নেগেটিভ আসে। সোমবারও তাঁদের পরীক্ষার রিপোর্ট নেগেটিভ আসে। তারপর ছাড়া হয় তিনজনকে। এই তিনজন হলেন রাজ্যের প্রথম করোনা আক্রান্ত যিনি লন্ডন থেকে ফিরেছিলেন, দক্ষিণ কলকাতার পণ্ডিতিয়া রোডের এক আবাসনের বাসিন্দা এক ব্যবসায়ী, এবং স্কটল্যান্ড থেকে ফেরা হাবরার এক তরুণী।বাড়ি ফিরলেও ১৪ দিন তাঁদের হোম আইসোলেশনে থাকতে হবে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026