সাধারণ মানুষের জন্য স্বস্তির খবর। দাম কমেছে রান্নার গ্যাসের। কলকাতায় ভর্তুকিহীন রান্নার গ্যাসের দাম প্রতি সিলিন্ডারে ৬৫ টাকা করে কমে হয়েছে ৭৭৪ টাকা ৫০ পয়সা। আর ১৯ কেজি সিলিন্ডারের দাম ১০১ টাকা ৫০ পয়সা কমে হয়েছে ১৩৪৮ টাকা ৫০ পয়সা।
তবে গ্যাসের দাম কমলেও আজ দেশে ফের বাড়ল পেট্রোল ও ডিজেলের দাম। কলকাতায় পেট্রোলের দাম প্রতি লিটারে বেড়েছে ১ টাকা ১ পয়সা, দাম হয়েছে ৭৩ টাকা ৩০ পয়সা। আর ডিজেলের দাম প্রতি লিটারে ১ টাকা বেড়ে হয়েছে ৬৫ টাকা ৬২ পয়সা।
প্রসঙ্গত, আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি ২০ হাজার মার্কিন ডলারের নিচে নেমে এলেও দেশে আজ বেড়েছে পেট্রোল- ডিজেলের দাম। দেশ জুড়ে ২১ দিনের লকডাউনের জেরে পেট্রোল, ডিজেলের দাম ওঠানামা করছে। গ্যাসের দামের ক্ষেত্রেও এক অবস্থা। কয়েকদিন আগে গ্যাসের দাম অনেকটাই বেড়েছিল, যার ফলে সাধারণ মানুষের খুব অসুবিধা হয়েছিল। তবে আজ রান্নার গ্যাসের দাম কমায় সাধারণ মানুষের একটু সুবিধা হবেই বলে মনে করা হচ্ছে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…