নিউজ

সহকর্মীর গুলিতে নিহত ২ সিআরপিএফ জওয়ান

ঝাড়খণ্ডের বোকারোয় নির্বাচনী ডিউটিতে সহকর্মীর গুলিতে নিহত হয়েছেন কেন্দ্রীয় আধাসামরিক বাহিনীর দুই অফিসার।  বোকারোয় এই টিমটি নির্বাচনী পাহারায় রয়েছে। জানা গেছে সহকর্মী এক জওয়ানের গুলিতে ঘটনাস্থলেই সিআরপিএফের ওই দুই অফিসার মারা যান।

নিহতদের মধ্যে একজন অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট এবং অন্য জন অ্যাসিস্ট্যান্ট সাব-ইনস্পেক্টর। এই ঘটনায় কেন্দ্রীয় আধাসামরিক বাহিনীর আরও এক জওয়ান এবং যিনি গুলি চালিয়েছেন স্বয়ং তিনিও জখম হয়েছেন।

ঝাড়খণ্ডে বিধানসভার নির্বাচনে কেন তারা নিজেদের মধ্যে এই সংঘর্ষের সৃষ্টি করলো তা এখনও জানা যায়নি। ঘটনাটি ঘটেছে সোমবার রাত সাড়ে ৯ টা নাগাদ।

ঝাড়খণ্ডের গোমিয়া বিধানসভার কুর্কনালে কল স্টক সিআরপিএফ ক্যাম্প। জানা যাচ্ছে নিরাপত্তারক্ষীরা নিজেদের মধ্যে গুলি চালিয়েছেন। সম্প্রতি ছত্তিসগড় এর আইটিবিপি জওয়ানদের মধ্যে বচসার জেড়ে ৬ জনের মৃত্যু হয়।

এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যকর পরিবেশের সৃষ্টি হয়েছে। ঘটনায় নিহতদের নাম হলো কমান্ডার সাহুল হুসেন ও অ্যাসিস্ট্যান্ট সাব-ইনস্পেক্টর পি ভুঁইয়া। গুরুতর জখম হয়েছেন জওয়ান হরিশচন্দ্র গোকাই ও দীপেন্দ্র যাদব। দু-জন বোকারোয় চিকিৎসারত।ঘটনার তদন্ত চলছে। সিআরপিএফ তরফ থেকে অবশ্য এখনও কিছু জানানো হয়নি।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026