নিউজ

আজ রাজ্যসভায় পাশ হবে নাগরিকত্ব সংশোধনী বিল, আত্মবিশ্বাসী সরকার

সোমবার মধ্যরাতে লোকসভায় দীর্ঘ ১২ ঘন্টা আলোচনা হওয়ার পর ৩১১-৮০ ভোটে পাশ হয় নাগরিকত্ব সংশোধনী বিল। আজ বুধবার ওই বিলের রাজ্যসভায় পাশ হওয়ার কথা। লোকসভায় সরকার সংখ্যাগরিষ্ঠ হওয়ার সহজেই ওয়াশ হয়ে গেছিল বিলটি, কিন্তু রাজ্যসভায় সরকারের প্রয়োজনীয় সংখ্যা না থাকায় তারা যে যথেষ্ট চিন্তার মধ্যে থাকবে তা বলাই বাহুল্য।

লোকসভায় বিলের পক্ষে ভোট দিলেও রাজ্যসভায় দুই শরিক এনসিপি ও কংগ্রেসের পাশে দাঁড়িয়েই বিলের বিপক্ষর ভোট দেওয়ার কথা ঘোষণা করেছে শিবসেনা। তৃণমূল কংগ্রেস লোকসভার মতো রাজ্যসভাতেও বিলের বিরোধিতা করবে বলে জানিয়েছে। তারা বিলে ২০ টি সংশোধনী আনতে চায়। এত সমস্যার পরেও রাজ্যসভায় বিল পাশের ব্যাপারে আত্মবিশ্বাসী সরকার।

রাজ্যসভায় ম্যাজিক ফিগার থেকে মাত্র ৬ ধাপ পিছিয়ে কেন্দ্রীয় সরকার। তাই তারা যথেষ্টই আশাবাদী বিলটি আজ রাজ্যসভায় পাশ হওয়ার ব্যাপারে। মোদি সরকারের প্রথম ধাপে রাজ্যসভায় সংখ্যালঘুতার জন্যে অনেক বিল আটকে গেলেও দ্বিতীয় দফায় তারা অনেক বিলই পাশ করিয়ে নিয়েছে। তাই সেখান থেকে সরকার অনেকটাই আশাবাদী যে বিলটি পাশ হয়ে যাবে আজই।

টিআরএস, বিজেডি, জেডিইউ, ওয়াইএসআর কংগ্রেস দলগুলিকে নিয়ে সরকারের পক্ষে সমর্থন হচ্ছে ১২৩ টি। যা ম্যাজিক ফিগারের থেকে বেশি। তাই সরকারের পূর্ন বিশ্বাস আছে আজকেই রাজ্যসভায় পাশ হয়ে যাবে নাগরিকত্ব সংশোধনী বিল।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026