নিউজ

কলকাতায় এবার আরও ২ টি স্টেডিয়াম সেফ হোম করার সিদ্ধান্ত রাজ্য সরকারের

রাজ্যে ক্রমেই বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। আর বেশি মাত্রাতে আক্রান্তের খবর আসছে কলকাতা থেকে। কলকাতায় সংক্রমণের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, ফলে কন্টেনমেন্ট জোনের সংখ্যাও বাড়ছে। আর এত সংখ্যক করোনা রোগীদের রাখবার জন্য এবার কলকাতাতে সেফ হোমের সংখ্যাও আরও বেশি করে করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। মৃদু উপসর্গ বা উপসর্গহীন রোগীদের সেফ হোমে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কলকাতাতে ২ টি স্টেডিয়ামকে সেফ হোম করছে রাজ্য সরকার, এমনটাই নবান্ন সূত্রে জানা গেছে। যাদবপুরের কিশোর বাহিনী ও কসবার গীতাঞ্জলি স্টেডিয়ামে এই সেফ হোম তৈরী করা হচ্ছে। আর এই কিশোর বাহিনীর জন্য পূর্ত দফতরকে ও গীতাঞ্জলি স্টেডিয়ামকে সেফ হোম হিসাবে তৈরির জন্য KMDA-কে দায়িত্ব দিয়েছে রাজ্য সরকার।

এছাড়া ইডেন গার্ডেনের একটা ভাগে কলকাতা পুলিশের করোনা আক্রান্ত কর্মীদের জন্য কোয়ারেন্টাইন সেন্টার করা হয়েছে। এরপরে ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রেও সেফ হোম করার চিন্তাভাবনা করছে রাজ্য সরকার। প্রসঙ্গত, কলকাতাতে প্রতিদিন করোনা আক্রান্তের সংখ্যা গড়ে ৫০০-র কাছাকাছি হচ্ছে। রাজ্যের সব থেকে বেশি করোনা আক্রান্তের সংখ্যা এই কলকাতাতেই।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026