করোনা যোদ্ধাদের সম্মান প্রদর্শনে কলকাতাতে তৈরী হচ্ছে স্মৃতিসৌধ
করোনার জেরে গোটা বিশ্ব জর্জরিত। কিছুতেই এই করোনার দাপট কমানো যাচ্ছে না। বরং বেড়েই চলছে এই ভাইরাসের সংক্রমণের মাত্রা। এইরকম মহামারী আগেও হয়েছে। বিশ্ব যত উন্নতি হয়েছে, মহামারী যেন ততই শক্তিশালী হয়ে বার বার ফিরে এসেছে। আর এই মহামারী নিয়ে ইতিহাসের পাতায় বহু ঘটনা লেখা হয়েছে। এবার এই করোনা মহামারীর ইতিহাস লিখবে খোদ কলকাতা। আর ইতিহাসের পাতায় করোনাকে ঠাঁই দেবে হিডকো কর্তৃপক্ষ।
আসলে কোনো বই লেখা হবে না। করোনাতে যাঁদের মৃত্যু হয়েছে সেই মৃত ব্যক্তিদের সম্মানিত করতে স্মৃতি সৌধ নির্মাণ করা হচ্ছে। ইতিমধ্যেই এই স্মৃতিসৌধ নির্মাণের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। কর্তৃপক্ষ টেন্ডার ডেকে স্থান নির্দিষ্ট করেছেন। নিউটাউনে ‘আনবক্সের ‘পাশে ০.৫ একর জমিতে এটি তৈরী করা হবে। সারা দেশের ডিজাইনারদের প্রতিযোগিতাতে অংশ নিতে বলা হয়েছে। যার ডিজাইন পছন্দ হবে, সেই অনুযায়ী তৈরী হবে।
তবে এই স্মৃতিসৌধ শুধু মৃত ব্যক্তিদের জন্য নয়, করোনা যোদ্ধাদের ও সম্মান জানানো হবে। মূলত, ইতিহাসের পাতায় কিছু নথি না থাকলে পরে সেগুলি পরবর্তী প্রজন্মকে বিশ্বাস করানো যায় না। তাই ইতিহাসের পাতায় সব ঘটনাকে তুলে রাখতেই এই স্মৃতি সৌধ নির্মাণের উদ্যোগ নিয়েছেন হিডকো কর্তৃপক্ষ।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…