নিউজ

৩০ জুলাই পর্যন্ত ৫০ শতাংশ কর্মী নিয়ে সরকারি অফিসে কাজের নির্দেশ মুখ্যমন্ত্রীর

দেশের পাশাপাশি রাজ্য জুড়ে ক্রমেই বেড়ে চলেছে করোনা ভাইরাসের সংক্রমণ। লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনার প্রকোপ। থামার কোনো লক্ষ্মণই নেই। এরই মাঝে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করলেন এবার থেকে সরকারি অফিসগুলিতে ৭০ শতাংশের বদলে ৫০ শতাংশ কর্মীরা আসবেন। আগামী ৩০শে জুলাই পর্যন্ত এই নয়া নিয়ম জারি করল রাজ্য সরকার।

সরকারি অফিসের নয়া নিয়ম সহ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন সাংবাদিক বৈঠকে আরও বলেন, ব্যাঙ্কগুলিতে যাতে সপ্তাহে দুই দিন ছুটি দেওয়া যায় সেই ব্যাপারে রাজ্য সরকার আলোচনা করছে। যে হারে কলকাতা সহ গোটা রাজ্য জুড়ে করোনার প্রকোপ বাড়ছে তাতে উদ্বিগ্ন চিকিৎসক মহল থেকে সরকার। দেশ জুড়ে আনলক ঘোষণা হওয়ার পর রাজ্যের সরকারি অফিসগুলিতে ৭০ শতাংশ কর্মী উপস্থিত থাকতেন। তবে যে হারে ফের করোনার সংক্রমণ বাড়ছে তাতে নিয়মে বদল আনল রাজ্য সরকার। আর এই নয়া নিয়ম আগামী ৩০শে জুলাই পর্যন্ত জারি হয়েছে।

এছাড়া এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরও জানান, বর্তমান পরিস্থিতিতে ওয়ার্ক ফ্রম হোমকে বিশেষ গুরুত্ব দিচ্ছে সরকার। প্রত্যেকটি সরকারি দফতর যাতে স্যানিটাইজের ব্যবস্থা করা হয় সেই ব্যাপারেও জানান মুখ্যমন্ত্রী। এছাড়াও তিনি বাংলার স্বাস্থ্য ব্যবস্থা সম্পর্কে বলেন, “স্বাস্থ্যের ক্ষেত্রে বাংলাই সেরা”। এনআরএসে আরও ১১০ টি শয্যা বাড়ানো হয়েছে। এর পাশাপাশি তিনি নির্দেশ দেন, “সমস্ত আবাসনগুলিতে যে হারে করোনার সংক্রমণ বাড়ছে তাতে প্রতিটি আবাসন স্যানিটাইজ করা দরকার”।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026