নিউজ

করোনা আতঙ্ক : বাংলার পর পাঞ্জাব, প্রাথমিক পরীক্ষায় দু’জনের শরীরে মিলল ভাইরাস

ভারতে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ধীরে ধীরে বাড়ছে। একের পর এক বিভিন্ন শহরে খোজঁ মিলছে করোনাভাইরাসের। দিল্লি, তেলঙ্গানা,লখনৌ, বিহার জম্মু-কাশ্মীরে ইতিমধ্যে মানুষ এই মৃত্যুমুখী ভাইরাসের কবলে পড়েছেন, এবার ইতালি থেকে দেশে আগত পঞ্জাবের দুই বাসিন্দার দেহে সংক্রমণের আশঙ্কা করা হচ্ছে।

ইতালি থেকে আসা ১৬ জন পর্যটকের মধ্যে সিওভিডি-১৯ সংক্রমণের লক্ষন পাওয়া গেছে। লখনৌ হাসপাতালে ছয়জন কোয়ারেন্টাইনে রয়েছেন। জম্মু-কাশ্মীরের দু’জন ব্যক্তির দেহে সংক্রমণের আশঙ্কা করা হচ্ছে। ভুটানেও প্রথম কোভিড-১৯ রোগে আক্রান্তের সন্ধান পাওয়া গেছে। পাঞ্জাবের ওই দুই ব্যক্তি বুধবার ইতালি থেকে অমৃতসরে আন্তর্জাতিক বিমানবন্দরে নামার পরেই তাদের থার্মাল স্ক্রিনিংয়ে প্রাথমিক উপসর্গ ধরা পড়লে সাথে সাথে অমৃতসরের গুরুনানক দেব হাসপাতালে ভর্তি করা হয়।

আরও পড়ুন : করোনা ভাইরাসের প্রভাব এয়ারলাইনসে, অনেকাংশেই কমেছে টিকিটের দাম

পরীক্ষায় তাদের করোনার সংক্রমণ পাওয়া গেছে,ওই দুই ব্যক্তি নিউমোনিয়ায় আক্রান্ত এবং তাদের শ্বাসের সমস্যা আছে মনে করা হচ্ছে। ওই দুজন অ্যাকিউট সিভিয়ার রেসপিরেটারি সিন্ড্রোমে আক্রান্ত বলে জানা গেছে।  বর্তমানে তাদের হাসপাতালের আলাদা কেবিনে তাঁদের কোয়ারেন্টাইন করে রাখা হয়েছে।

তাঁদের রক্ত ও লালার নমুনা পরীক্ষার জন্য পুণের ন্যাশনাল ইনস্টিটিউট অব ভাইরোলজিতে পাঠানো হয়েছে। সেই রিপোর্ট আসলে তারপর দু’জনকেই আইসোলেশন ইউনিটে পাঠানো হবে। দিল্লিতে বিভিন্ন স্কুল বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এরুপ অবস্থায় ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে বৈঠকে যোগ দিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ব্রাসেলস সফরে যাওয়া বাতিল করতে হয়েছে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026