Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

করোনা ভাইরাসের প্রভাব এয়ারলাইনসে, অনেকাংশেই কমেছে টিকিটের দাম

Updated :  Saturday, March 7, 2020 4:49 PM

এবার করোনা ভাইরাসের প্রভাব পড়ল এয়ারলাইনসে। প্লেনের ভাড়া অনেক কমে গিয়েছে করোনা ভাইরাসের দরুন। গত শুক্রবার থেকেই টিকিটের অনেকাংশে কমে গিয়েছে। অবাক সকলে। শুক্রবার দুপুরে শনিবার সকালে লন্ডন যাওযার জন্য মোটামুটি সব ফ্লাইটের যাওয়া এবং ফেরার ভাড়া ৪৬ হাজার টাকা। ডিরেক্ট ফ্লাইটে মুম্বই-লন্ডন রিটার্ন ভাড়া মাত্র ৮০ হাজার টাকা। আর তা মাত্র ২৪ ঘণ্টা আগে।

করোনা ভাইরাস আতঙ্কের ফলেই করনেই এমন অবস্থার সৃষ্টি হয়েছে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল। মুম্বই থেকে সিঙ্গাপুর অবধি যে ফ্লাইট রয়েছে তার সিট ২৫৬ টি। কিন্তু অবাক কান্ড! দেখা যাচ্ছে সেই ফ্লাইটে মাত্র ২৫ জন যাত্রী। একই রকম ভাবে লন্ডন থেকে মুম্বইের যে ফ্লাইট তার ইকোনমি ক্লাসে ৬০ জন যাত্রী। সংশ্লিষ্ট মহলের অনুমান, ৯/১১-র পরে এমনতর ভরাডুবি হয়নি এয়ারলাইনসে। অর্থাৎ দুই দশক পরে এমনতর অবনতি ফের একবার নজর কাড়ল।

আরও পড়ুন : ‘গুজবে কান না দিয়ে ডাক্তারের পরামর্শ নিন’, করোনা আতঙ্কে বিশেষ বার্তা মোদীর

এশিয়ার বেশিরভাগ দেশেই এয়ারলাইনসে করোনার প্রভাব লক্ষ্য করা গিয়েছে। দুবাই আবু ধাবিগামী ফ্লাইটগুলিতেও বেহাল দশা। গত শুক্রবার মুম্বই বা দিল্লির বাসিন্দা দুবাই বা আবু ধাবি থেকে দেশে ফেরার টিকিট কেটেছেন মাত্র ১৩,২০০ টাকায়। আগামী বুধবার অবধি ফ্লাইট ভাড়া অত্যাধিক কম হবে বলে দেখা গিয়েছে। মুম্বই থেকে প্যারিস যাওয়ার ফ্লাইটের টিকিটের দাম মাত্র ৪২ হাজার টাকা, মুম্বই থেকে বার্লিন গামী বিমানের টিকিটের ভাড়া মাত্র ৫৯ হাজার টাকা এবং মুম্বই থেকে জুরিখ এয়ারলাইনসে মাত্র ৪৭ হাজার টাকা।