বিনোদন

কার্তিককে বাদ দিয়ে কুড়ি কোটি টাকার লোকসান হল করণ জোহরের

সম্প্রতি অভিনেতা কার্তিক আরিয়ান (kartik aryan) -কে বাদ দেওয়া হয়েছে ধর্মা প্রোডাকশন প্রযোজিত ফিল্ম ‘দোস্তানা-2′ থেকে। ধর্মা প্রোডাকশনের তরফে একটি অফিসিয়াল বিবৃতি দিয়ে জানানো হয়েছে, বিশেষ কিছু সমস্যার জন্য ‘দোস্তানা-2′-এর রিকাস্টিং করা হবে। কিন্তু কার্তিককে ফিল্মের কাস্টিং থেকে বাদ দেওয়া হলেও জাহ্নবী কাপুর (Janhavi kapoor) ও লক্ষ্য লালওয়ানি (lakshya lalwani)-র ক্ষেত্রে কিন্তু রিকাস্ট করার কথা ভাবা হয়নি। ধর্মা প্রোডাকশনের কর্ণধার করণ জোহর (karan johar)-এর এই ধরনের আচরণে রীতিমত ক্ষুব্ধ বলিউড। ইতিমধ্যেই ফিল্ম ক্রিটিক তরণ আদর্শ (Taran Adarsh) তাঁর টুইটার হ্যান্ডেলে ধর্মা প্রোডাকশনের অফিসিয়াল বিবৃতিটি তুলে টুইট করে লিখেছেন, এই ধরনের আচরণ কোনো ক্রিয়েটিভ ফিল্ডে কাম্য নয়।

‘মণিকর্ণিকা ফিল্মস প্রাইভেট লিমিটেড ‘-এর কর্ণধার প্রযোজক-অভিনেত্রী কঙ্গনা রাণাওয়াত (kangana Raunat) এই প্রসঙ্গে সুশান্ত সিং রাজপুত (sushant singh Rajput)-এর মৃত্যুর উদাহরণ টেনে এনে বলেছেন, করণের এই আচরণ এবার কার্তিককেও আত্মহত্যা করতে বাধ্য করবে। অপরদিকে কার্তিককে টুইট করে কঙ্গনা বলেন, তিনি কার্তিকের পাশে আছেন। কার্তিক এই প্রসঙ্গে কোনো প্রতিক্রিয়া না জানালেও এবার করণের আচরণের বিরুদ্ধে সরব হয়ে উঠেছেন বলিউডের একাধিক তারকা।

এর আগে সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর সময় করণের দিকে স্বজনপোষণের আঙুল উঠেছিল। করণকে ‘বলিউড মাফিয়া’ বলেও অভিহিত করা হয়েছিল বলে করণ তাঁর টুইটার অ্যাকাউন্ট অফ করে দেন। কিন্তু করণ আবারও শুরু করেছেন তাঁর খেলা। কিন্তু তিনি ভুলে যাচ্ছেন কুরুক্ষেত্রে জয় ন‍্যায়ের হয়েছিল, অন্যায়ের নয়।

অপরদিকে ট্রোলের মুখে পড়ে করণ জোহর বলেছেন, কার্তিক আরিয়ানকে ‘দোস্তানা -2′ থেকে বাদ দেওয়ার ফলে ধর্মা প্রোডাকশন কুড়ি কোটি টাকার আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছে। করোনা পরিস্থিতি মুম্বইয়ে বীভৎস আকার ধারণ করেছে। এইসময় কুড়ি কোটি টাকার আর্থিক ক্ষতির কথা বলে নেটিজেনদের ক্ষোভের শিকার হয়েছেন করণ। নেটিজেনদের মতে, সোনু সুদ (sonu sood), সলমন খান (salman khan) সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন, অপরদিকে করণ জোহর এখনও বলিউডে টাকার খেলা ও রাজনীতি করে চলেছেন।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026