দেশ

১৮ বছরের ঊর্ধ্বে সকলকে ফ্রি ভ্যাকসিন, ঘোষণা এই রাজ্যের মুখ্যমন্ত্রীর

করোনা ভাইরাস প্যানডেমিক জাঁকিয়ে বসেছে ভারতবর্ষের বুকে। দ্বিতীয় ঢেউতে রীতিমত দিশেহারা হয়ে পড়েছে গোটা দেশবাসী। সংক্রমনের দৈনিক গ্রাফের গগনচুম্বী রূপ বুঝিয়ে দিচ্ছে ভারতের পরিস্থিতি কতটা ভয়াবহ। গত ২৪ ঘন্টায় আক্রান্তের সংখ্যা সাড়ে ৩ লাখের গণ্ডি ছাড়িয়ে গেছে। দেশের রাজধানী দিল্লিতে দৈনিক ২৫ হাজারের কাছাকাছি সংক্রমণ হচ্ছে। মৃত্যুহার এতটাই বেড়ে গেছে যে ঘন্টায় গড়ে ১২ জনের মৃত্যু হচ্ছে। হাসপাতালের বেড পাওয়া যাচ্ছে না এবং অক্সিজেনের অভাবে মৃত্যু হচ্ছে করোনা রোগীর। এই পরিস্থিতিতে আজ অর্থাৎ সোমবার দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল দিল্লিতেও ১৮ বছর ঊর্ধ্বের সবাইকে বিনামূল্যে করোনার টিকা দেওয়ার ঘোষণা করলেন।

আজ অর্থাৎ সোমবার দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ভার্চুয়াল মাধ্যমে একটি সাংবাদিক বৈঠকে অংশগ্রহণ করেছিলেন। তিনি সেই সাংবাদিক বৈঠক থেকে বলেছেন, “দিল্লি সরকার ১৮ বছরের উর্ধ্বে সবাইকে বিনামূল্যে করোনার টিকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আজ ১ কোটি ৩৪ লাখ টিকা কেনার ছাড়পত্র পেয়েছি আমরা। টিকা কেনা হলেই যত দ্রুত সম্ভব সেগুলো আমরা সকলকে দেওয়ার চেষ্টা করব।” তবে সেই সাথে তিনি জানিয়েছেন যে এই বিনামূল্যে টিকা শুধুমাত্র সরকারি হাসপাতালে পাওয়া যাবে। বেসরকারি হাসপাতালে কিনতে গেলে টাকা দিয়ে কিনতে হবে।

এছাড়াও এদিন সাংবাদিক বৈঠক থেকে কেজরিওয়াল টিকা প্রস্তুতকারী সংস্থাগুলিকে তাদের দাম কমানোর জন্য কাতর অনুরোধ জানিয়েছেন। তিনি সংস্থাগুলিকে কেন্দ্রের মতই টিকার প্রতি ডোজ ১৫০ টাকা নেওয়ার অনুরোধ জানিয়েছেন। তিনি বলেছেন, “লাভ ঘরে তোলার জন্য সারা জীবন পড়ে আছে। করোনা এখন সব উজার করে দিচ্ছে। এখন দাম বাড়ানো ঠিক হচ্ছে না।” এছাড়াও তিনি কেন্দ্রের কাছে টিকার দাম নির্দিষ্ট করার জন্য অনুরোধ জানিয়েছেন। আসলে কোভিশিল্ড ও কোভ্যাক্সিন টিকা কেনার ক্ষেত্রে কেন্দ্র সরকারকে প্রতি ডোজে ১৫০ টাকা দিতে হলো রাজ্য সরকারগুলিকে অনেক বেশি দামে কিনতে হচ্ছে। তাই কেজরিওয়াল দাম সমান করার অনুরোধ জানিয়েছেন।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026