নিউজ

৩ জন নয়, লাদাখে চিনা সেনাদের সংঘর্ষে শহীদ অন্তত ২০ জন ভারতীয় জওয়ান

সোমবার রাতে ভারতীয় সেনাবাহিনীর উপরে চীনের সেনাবাহিনীর হামলা চালানোর ঘটনায় কমপক্ষে ২০ জন ভারতীয় সেনা জওয়ানের মৃত্যু হয়েছে। ওই ঘটনায় ভারতীয় সেনাবাহিনীর হাতে চীনের কমপক্ষে ৪৩ জন জওয়ান মারা গিয়েছে। সংবাদ সংস্থা, এএনআই জানাচ্ছে একথা। এই সংখ্যা আরও বাড়তে পারে বলে খবর সেনা সূত্রে।

এএনআই তাদের খবরে জানিয়েছে, সোমবার রাতে গালওয়ান উপত্যকায় চীনা সেনাবাহিনী হামলা চালায় ভারতীয় সেনাবাহিনীর উপর। পাল্টা জবাব দেওয়া হয় ভারতীয় সেনাবাহিনীর তরফেও। সেই ঘটনাতেই চীন সেনাবাহিনীর ৪৩ জন জওয়ান এবং ভারতীয় সেনাবাহিনীর ২০ জন জওয়ান মারা গিয়েছে বলে খবর। অনেক জওয়ানই আহত অবস্থায় হাসপাতালে ভর্তি, ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে।

এদিকে মঙ্গলবার স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে,নিয়ন্ত্রণরেখায় শান্তি ফেরাতে সামরিক এবং কূটনৈতিক স্তরে আলোচনা চালাচ্ছে ভারত এবং চীন। খুব শীঘ্রই সমস্যার সমাধান হবে বলে জানানো হয়েছে। মঙ্গলবার প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ভারত চীন পরিস্থিতি নিয়ে আলোচনা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে। এছাড়াও জল, স্থল ও বায়ুসেনার প্রধান এবং সিডিএস বিপিন রাওয়াতের সাথেও বৈঠক করেন প্রতিরক্ষা মন্ত্রী। বিদেশমন্ত্রী এস জয়শঙ্করও এই বৈঠকে অংশ নেন বলে জানা গিয়েছে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026