নিউজ

কোভিড ১৯ থেকে মুক্তি দিতে পারে এই ওষুধ, দাবি অক্সফোর্ডের গবেষকদের

করোনা ভাইরাসের সংক্রমণ থেকে রক্ষা পেতে বর্তমানে ম্যালেরিয়ার প্রতিষেধক হাইড্রোক্লোরোকুইন ও এইচআইভি-র ওষুধ রেমডেসিভির ব্যবহার পরীক্ষামূলক ভাবে। তবে কোন ওষুধই এখনও চূড়ান্ত সফল বলে প্রমাণিত হয়নি। এর মধ্যেই অক্সফোর্ডের গবেষকদের এক গবেষণায় উঠে এল চাঞ্চল্যকর তথ্য। অক্সফোর্ডের গবেষকদের পরীক্ষায় দেখা গেছে যে, কোভিড ১৯ সংক্রামিত ব্যক্তিদের অবস্থা মারাত্মক হয়ে প্রবল সংকটের মধ্যে পড়লে তাদের চিকিৎসায় কার্যকর হয়ে উঠছে স্টেরয়েড ডেক্সামেথাসোন। এই চিকিৎসায় সেরে ওঠার সংখ্যা এক তৃতীয়াংশ বলে দাবি করেছেন অক্সফোর্ডের বিজ্ঞানীরা।

সারা বিশ্বে ব্যাপক হারে বেড়ে চলেছে করোনা ভাইরাসের সংক্রমণ। অথচ, এই রোগের প্রতিষেধক হিসেবে সর্বজনগ্রাহ্য কোন ওষুধ আবিষ্কার করতে পারেনি চিকিৎসা বিজ্ঞান। ভাইরাসের সংক্রমণ রোধে প্রতিষেধক তৈরিতে নিরন্তর প্রয়াস চালিয়ে যাচ্ছেন বিজ্ঞানীরা। ইতিমধ্যে, বেশ কিছু ওষুধ ও প্রতিষেধক টিকার ক্লিনিক্যাল ট্রায়ালও শুরু হয়েছে। তবে চূড়ান্ত সফলতা এখনও আসেনি। করোনা ভাইরাসের প্রতিষেধক হিসেবে নির্দিষ্ট কোন ওষুধকে এখনও স্বীকৃতি দেয়নি বিশ্ব স্বাস্থ্য সংস্থাও।

তবে অক্সফোর্ডের বিজ্ঞানীদের দাবি আশা জুগিয়েছে মানুষের মনে। করোনা ভাইরাসের সংক্রমণ নিয়ে ভর্তি হওয়া রোগীদের হালকা ডোজের স্টেরয়েড ডেক্সামেথাসোন প্রয়োগ করে খুব সহজেই সেরে ওঠছেন। ইতিমধ্যে এক তৃতীয়াংশ রোগী সেরে উঠেছেন এই ওষুধ প্রয়োগে। মারাত্মক আক্রান্ত রোগীদের ওপর প্রয়োগে সফল হয়েছে এই ওষুধ, দাবি করেছেন অক্সফোর্ডের বিজ্ঞানীরা।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026