উত্তরপ্রদেশ : জন্মদিনের নিমন্ত্রণে গিয়ে পণবন্দী হল২০ শিশুসহ মহিলা। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের ফারুকাবাদে। খুনের সাজাপ্রাপ্ত এক যুবক মিথ্যে জন্মদিনের পার্টিতে ডেকে পণবন্দী করে শিশু ও মহিলাদের। এক গ্রামবাসী বন্দি মহিলা ও শিশু উদ্ধার গেলে তাকে গুলি করা হয়, জখম হয়েছেন তিনি।
অভিযুক্ত ওই যুবকের নাম সুভাষ বাথম, দু বছরের মেয়ের মিথ্যে জন্মদিনে শিশুদের ডেকে সুযোগ বুঝে আমন্ত্রিত শিশু ও মহিলাদের কে বন্দি করে সে। জন্মদিনে যাওয়া শিশু ও মহিলাদের বাড়ির লোকেরা তাদের বাড়ি ফিরতে দেরি হওয়ায় ওই অভিযুক্ত যুবকের বাড়িতে গেলে তাদের উদ্দেশ্য করে এলোপাথাড়ি ভাবে গুলি চালায় ওই যুবক।
ঘটনাস্থলে পুলিশ পৌঁছালে পুলিশকে লক্ষ্য করে বোমা ছোঁড়ে ওই যুবক। তিনজন পুলিশ কর্মী জখম হয়েছেন, স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে তাদের। পাশের থানা থেকে পুলিশের বিশাল বাহিনী এসে ঘটনাস্থল ঘিরে রেখেছে, চলছে উদ্ধার কাজ। এই ঘটনায় গ্রামে আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…