জামিয়ার ঘটনায় অভিযুক্ত যুবককে কড়া শাস্তি দেওয়া হবে জানালেন সরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বৃহস্পতিবার দিল্লির জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ের সামনে শান্তিপূর্ণ মিছিল চলাকালীন সেখানে এক যুবক গুলি চালায় মিছিল লক্ষ্য করে। সংশোধিত নাগরিকত্ব আইন নিয়ে চলা ওই মিছিলে গুলি চালানো সময় বছর ১৯ এর যুবককে বলতে শোনা যায়, ‘আজাদি চাই, এই নাও আজাদি’। ওই যুবকের চালানো গুলি বিশ্ববিদ্যালয়ের এক পড়ুয়ার হাতেও লাগে।
এই ঘটনায় বিজেপি সন্ধ্যা পর্যন্ত চুপ থাকলেও সন্ধ্যার পর সরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ টুইট করে বলেন, এই ঘটনায় অভিযুক্ত ওই যুবকের শাস্তি হবে। এই ধরণের ঘটনা বরদাস্ত করা হবে না। টুইটে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী লেখেন, ‘জামিয়ায় গুলি চালনার ঘটনায় দিল্লি পুলিশ কমিশনারের সাথে আমার কথা হয়েছে। তাঁকে এই ঘটনায় জড়িতের বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছি আমি। কেন্দ্রীয় সরকার এই ধরণের ঘটনা কোনোভাবেই বরদাস্ত করবেনা। দোষীর কঠোরতম শাস্তি হবেই।’
জামিয়া বিশ্ববিদ্যালয়ের এই ঘটনায় বিজেপিকে নিশানা করেছে বিরোধীরা। বিশেষত কয়েকদিন আগে শাহীনবাগে আন্দোলনকারীদের গুলি করা উচিত বলে মন্তব্য করনে বিজেপি সাংসদ অনুরাগ ঠাকুর। বিরোধীদের অভিযোগ সেই ঘটনায় আজকের এই ঘটনাতে ইন্ধন দিয়েছে। ঘটনাটি ঘটে পুলিশের উপস্থিতিতেই। সেই প্রসঙ্গ টেনে আম আদমি পার্টির এক নেতা মন্তব্য করেছেন, অমিত শাহ পুলিশের হাত বেঁধে রাখার ফলেই পুলিশের সামনে এই ঘটনা ঘটলেও পুলিশ কিছু করেনি।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…