ভয়ঙ্কর বাস দুর্ঘটনা তামিলনাড়ুতে। আজ সকালে তামিলনাড়ুর এরনাকুলামে একটি যাত্রীবোঝাই বাস এবং লড়ির মুখোমুখি সংঘর্ষে মারা গিয়েছেন কমপক্ষে ২৩ জন। এদিন ভোরে এরনাকুলামের দিকে দুরন্ত গতিতে যাচ্ছিল যাত্রীবোঝাই বাসটি। আচমকাই উল্টোদিক থেকে আসা একটি ট্রাক প্রবল গতিতে এসে বাসের সামনে ধাক্কা মেরে ভেঙে বাসের ভিতরে খানিকটা ঢুকে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় বাসের চালক সহ সামনের যাত্রীদের।
স্থানীয় মানুষরাই প্রথমে উদ্ধারকাজে নামে। তারপর উদ্ধারকারী দল আসে সেখানে। সরকারি সূত্রে প্রথমে জানানো হয় ১০ জন মারা গিয়েছে, কিন্তু উদ্ধারকারী দল জানাচ্ছে কমপক্ষে ২৩ জন মারা গিয়েছে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় অনেকেই হাসপাতালে ভর্তি।
জানা যাচ্ছে কেরালা স্টেট রোড ট্রান্সপোর্ট কর্পোরেশনের বাসটি বেঙ্গালুরু থেকে এরনাকুলাম যাচ্ছিল। বাসে ৫০ জন যাত্রী ছিলেন। ভোরে জাতীয় সড়ক ধরে যাওয়ার সময় উল্টোদিক থেকে একটি লড়ি প্রবল গতিতে বাসের সামনে চলে আসে। তখনই নিয়ন্ত্রণ না রাখতে পেরে প্রবল গতিতে মুখোমুখি সংঘর্ষ হয় বাস ও লড়ির।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…