ভারত সফরে আসছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্টের ভারত সফরে বাণিজ্য চুক্তি হওয়ার কথা থাকলেও সেটি এই মুহূর্তে হচ্ছেনা বলে জানিয়েছেন খোদ ট্রাম্প। সেক্ষেত্রে বাণিজ্য চুক্তি থেকে এখন প্রতিরক্ষা বিষয়ক একটি চুক্তি করা হতে পারে বলে মনে করা হচ্ছে। আমেরিকার সাথে প্রতিরক্ষা বিষয়ক ৩ বিলিয়ন ডলারের একটি চুক্তি হতে পারে বলে মনে করা হচ্ছে। ২৫ ফেব্রুয়ারি ট্রাম্প দিল্লিতে পৌঁছলে এই বিষয়ে ঘোষণা করা হতে পারে।
প্রতিরক্ষা দপ্তরের এক আধিকারিকের সূত্রে জানা যাচ্ছে, এই চুক্তিতে ভারতীয় নৌবাহিনীর জন্য ২৪ টি MH-60 রোমিও মাল্টি-রোল হেলিকপ্টার কেনা হবে। সমগ্র চুক্তির মধ্যে এটিই সর্ববৃহৎ, যেখানে ২.০৫ বিলিয়ন মার্কিন ডলার খরচ হবে। এই চুক্তিতে আরও ছয়টি অ্যাপাচি হেলিকপ্টার কেন হবে যেগুলো পাবে ভারতীয় সশস্ত্র বাহিনী। এছাড়াও হেল্পফায়ার মিসাইল, সি গার্ডিয়ান ড্রোন এবং ভারতীয় সেনাবাহিনীর বিশেষ বাহিনীর জন্য অস্ত্রও কেনা হতে পারে এই চুক্তিতে।
আরও পড়ুন : গঠিত হল রাম মন্দির ট্রাস্টের কমিটি, শীঘ্রই শুরু মন্দির নির্মাণের কাজ
আগামী ২৪-২৫ তারিখে ভারত সফরে আসছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের এই সফরে ভারত-মার্কিন বাণিজ্য চুক্তি হবে এই আশা ছিল। কিন্তু গতকালই ট্রাম্প জানান ভারতে তারা ভালো ব্যবহার পাননি তাই এবার বাণিজ্য চুক্তির সম্ভাবনা নেই। ট্রাম্প বলেন, ‘মোদীকে আমি পছন্দ করি, কিন্তু ভারতের থেকে বাণিজ্যের বিষয়ে আমরা ভালো ব্যবহার পাইনি।’ তবর বাণিজ্য চুক্তি এবার না হলেও বড় বাণিজ্য চুক্তির ইঙ্গিত দিয়ে রাখলেন ট্রাম্প।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…