শুধু বয়স্ক মানুষের নয়, করোনার সংক্রমণ কম বয়সীদের ক্ষেত্রেও হয়েছে। বৃহস্পতিবার বিহারের পাটনার নালন্দা মেডিকেল কলেজ এবং হাসপাতালে এক ২০ বছরের তরুনের শরীরে করোনার রিপোর্ট পজিটিভ এসেছে। সেই তরুনের কোনো বিদেশ সফরের ঘটনা নেই। এই নিয়ে বিহারে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭-এ।
বর্তমানে ভারতে আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। এখনও পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৬৯৪ জন। আজ নতুন করে ৮৮ জনের আক্রান্তের খবর পাওয়া গেছে। আর মৃত্যু হয়েছে ১৬ জনের। যার মধ্যে ২ জন বিদেশি নাগরিক ও ছিলেন। সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে কেরলে। আগে মহারাষ্ট্র শীর্ষে ছিল তবে এখন কেরলে আক্রান্তের সংখ্যা ক্রমাগত বেড়েই চলেছে।
আজ কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ভারতের গরিব সাধারণ মানুষদের জন্য ১ লক্ষ ৭০ হাজার কোটি টাকার প্যাকেজ ঘোষণা করেছেন। যেখানে গরিব কৃষক, শ্রমিক, বিধবা, বয়স্ক নাগরিকদের জন্য নানা রকমের আর্থিক সুযোগ সুবিধার ঘোষণা করেছেন। এছাড়া করোনার জন্য কর্মরত চিকিৎসক, নার্স, প্যারামেডিক্যাল স্টাফদের জন্য ৫০ লক্ষ টাকার বীমার ঘোষণা করেছেন।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…