কৌশিক পোল্ল্যে: ইদানিং করোনা ভাইরাসের খবরের, হাজারো অস্বস্তির মাঝে এ যেন খানিক মৃদুমন্দ শীতল বাতাসের মতো। বাজারে এসেছে বাদশার নতুন গান ‘গেঁন্দা ফুল’। গানের ভিডিয়োতেই রয়েছেন আইটেম বম শ্রীলঙ্কার সুন্দরী কন্যা।
বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজকে দেখা গেল এক নতুন অবতারে। পরনে লাল পাড় সাদা শাড়ি, খোলা চুল, কপালে টিপ, একেবারে টিপিক্যাল বাঙালি কন্যা বেশে নিজেকে সাজিয়েছেন, এই লুকে দিব্যি মানিয়েছে একথা আর বলার অপেক্ষা রাখে না।
বাংলা লোকগান ‘বড়লোকের বেটি লো, লম্বা লম্বা চুল, এমন মাথায় বেন্ধে দিব লাল গেঁন্দা ফুল’ গানের বলিউডি রিমেক বানালেন বাদশা, সেই সঙ্গে বজায় রইল তার নিজস্ব স্টাইল, এই দুইয়ের মিশেলে এক জমজমাট উপস্থাপন বলা যেতেই পারে। সঙ্গে রইলেন পায়েল দেব। ভিডিয়োটি ইউটিউবে এখন পর্যন্ত চার মিলিয়নেরও বেশি ভিউস পেয়ে ট্রেন্ডিংলিস্টে শীর্ষস্থানে রয়েছে।
এর আগেও জ্যাকলিন একটি ভিডিও সং এ সুরজ পাঞ্চোলির বিপরীতে অভিনয় করেন, রেমো ডিসুজার পরিচালনায় সেই ‘জিএফ বিএফ’ গানটিও সুপারহিট হয়। এছাড়াও ‘বাগী 2’ সিনেমার ‘এক দো তিন’ নামক আইটেম সং এ তাকে দেখা গিয়েছে। বাদশার নতুন গানে জ্যাকলিনের বাঙালি সাজের আইটেম নাচ দেখে নিতে নীচের পোস্টটি অবশ্যই লক্ষ্য করুন।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…