নিউজ

কেন্দ্রের আর্থিক প্যাকেজ সঠিক দিশার প্রথম পদক্ষেপ, বললেন রাহুল গান্ধী

প্রধানমন্ত্রীর ঘোষণা মতো গত মঙ্গলবার রাত ১২ টা থেকে দেশ জুড়ে চলছে লকডাউন। এই লকডাউন চলবে আগামী ১৪ এপ্রিল মধ্যরাত পর্যন্ত। প্রয়োজন অনুসারে এই লকডাউনের সময়সীমা বাড়ানো হতে পারে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী। কারণ নভেল করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে এই মুহূর্তে একে অপরের থেকে দূরত্ব বজায় রাখা ছাড়া আর কোন উপায় নেই। কিন্তু এই লকডাউনের ফলে সমস্যার মধ্যে পড়তে হচ্ছে দারিদ্রসীমার নীচে বসবাসকারী গরীব মানুষকে। তাই এদের জন্য অর্থ ও খাদ্য সংস্থানের দাবি জানিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছিলেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী। সেই দাবিকে কিছুটা হলেও মান্যতা দিয়ে আর্থিক প্যাকেজ ঘোষণা করেছে কেন্দ্র।

কৃষক, শ্রমিক, মজদুর, মহিলা ও বয়স্ক সহ সমাজের প্রায় সব শ্রেণির গরিব মানুষই এই প্যাকেজের সুবিধা পাবেন বলে জানা গেছে।দেশের অসহায় মানুষের সাহায্যার্থে ১ লাখ ৭০ হাজার কোটি টাকার আর্থিক প্যাকেজ ঘোষণা করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। কেন্দ্রের এই প্যাকেজকে স্বাগত জানিয়েছেন কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধী। এর আগে তিনি গরীব মানুষের বিষয়ে কেন্দ্রের ভূমিকার সমালোচনা করেছিলেন।

কিন্তু এদিন কেন্দ্রের আর্থিক প্যাকেজ ঘোষণার পর কংগ্রেস সাংসদ ট্যুইট করে জানান, ‘সরকার আজ যে আর্থিক সহায়তার সিদ্ধান্ত ঘোষণা করেছে, তা সঠিক দিশার প্রথম পদক্ষেপ। কৃষক, শ্রমিক, মজদুর, মহিলা ও বয়স্কদের কাছে ভারতবর্ষ ঋণী। লকডাউনের সময় ওদেরই বোঝা বয়ে বেড়াতে হচ্ছে।’ তাই ওদের জন্য সরকারের ব্যবস্থা নেওয়া উচিত বলে মনে করেন রাহুল।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026